ধানক্ষেতে মিলল ১৪০ বোতল ভারতীয় মদ
জামালপুর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
জামালপুরের রৌমারী সীমান্তে ধানক্ষেত থেকে বস্তাবন্দি ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাত ২টার দিকে বোতলগুলো উদ্ধার করেন বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা।
আজ বুধবার সকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তথ্যগুলো জানান বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
বলা হয়েছে, গোয়েন্দা তথ্যে রৌমারী সীমান্তের ১০৬৪ সীমান্ত পিলারের কাছে চান্দের চর এলাকায় চালানো হয়ে মাদকবিরোধী অভিযান। সেসময় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বোতলগুলো।
সীমান্তে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান চলমান- জানিয়েছেন বিজিবি অধিনায়ক হাসানুর রহমান। বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি।



