নড়াইলে নাশকতা ও দুদকের ৫ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি

সংগৃহীত ছবি
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জারজিদ মোল্লাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে খড়রিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলা এবং নাশকতার দুটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।



