নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি পেল নোয়াখালী জেলা ছাত্রদল। এতে সভাপতি হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এন বি এস রাসেল। সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।
কমিটির সিনিয়র সহ-সভাপতি পদ পেয়েছেন আনোয়ার হোসেন রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি। সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।
শনিবার মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট ছাত্রদলের এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি এন বি এস রাসেল বলেছেন, বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাব।
সাধারণ সম্পাদক রাহান বলেছেন, ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ।



