প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হঠাৎ বন্যায় নিঃস্ব হাওরের বোরো চাষিরা

হবিগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৬:১৬
হঠাৎ বন্যায় নিঃস্ব হাওরের বোরো চাষিরা

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভাবনা হাওরে আগাম বন্যায় বোরো ধান তলিয়ে গিয়ে বড় ক্ষতিতে পড়েছেন কৃষকরা। এরই মধ্যে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ধান।

ভাবনা হাওরে ২৪ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন ঈমানী মিয়া। সার, বীজ, সেচ ও পরিচর্যায় প্রায় দুই লাখ টাকা খরচ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি।

ওই জমি থেকে প্রায় ৮০০ মণ ধান পাওয়ার আশা ছিল। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা।

তিনি বলেছেন, ‘ছোটভাই নূর আলী চার লাখ টাকা খরচ করে ওমানে গিয়েও কিছু করতে পারেনি, ফিরে এসেছে। এর ওপর বোরোতে প্রায় চার লাখ টাকার ক্ষতি। আয় নেই, ঋণ আছে। সব হারিয়ে ১০ সদস্যের পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।’

একই হাওরে তলিয়ে গেছে কৃষক শাহাবুদ্দিনের ৩৬ বিঘা, মুহিত মিয়ার ২০ বিঘা, কবির মিয়ার ৩০ বিঘা ও ফজল মিয়ার ২৫ বিঘা জমির ধানও। তাদের ভাষ্য, ডুবে থাকায় ঘরে তোলা সম্ভব হচ্ছে না পাকা ধান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলায় প্রায় ১ হাজার ৪০০ হেক্টর জমির ৫ হাজার ৬০০ মেট্রিক টন ধান তলিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় এক হাজার।

উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদ আলী বলেছেন, ‘ক্ষেতের ৭০ শতাংশ ধান পেকে গিয়েছিল। কয়েক দিন আগেও কৃষকদের হাসিমুখে হাওরে যেতে দেখা যেত। সবাই সোনালি ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন সেই দৃশ্য নেই, শুধু হতাশা।’

স্থানীয় কলেজছাত্র দেলোয়ার হোসেন রাজু জানিয়েছেন, দুই দিন পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে ধান। কেউ কেউ কাটছেন, কিন্তু খরচ বেশি হওয়ায় বাড়বে লোকসানই। এবার পথে বসবেন অনেক কৃষক।
কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর জেলায় ৯টি উপজেলায় ১ লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৪০০ মেট্রিক টন ধান উৎপাদনের, যা থেকে ৫ লাখ ২৯ হাজার ৬০০ মেট্রিক টন চাল পাওয়া সম্ভব। সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২ হাজার ৩৮৩ কোটি ২০ লাখ টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বুধবার পর্যন্ত প্রায় দেড় হাজার কৃষকের ২ হাজার ৭১০ হেক্টর জমির ১০ হাজার ৮৪০ মেট্রিক টন ধান তলিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দীপক কুমার বলেছেন, এখনো মোট আবাদ করা ধানের ৪৯ শতাংশ কাটা বাকি। বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও বাড়তে পারে ক্ষতি। মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কাজ করছেন কৃষি কর্মকর্তারা।

হাওরকৃষিকৃষকবোরো ধানক্ষতিবন্যা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise