অবৈধভাবে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা
মো. লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি

ছবিঃ আগামীর সময়
নাটোরের সিংড়া উপজেলায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক নারী ঠিকাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ২টি এক্সকাভেটরের চারটি ব্যাটারি জব্দ করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ঠিকাদারের নাম সুলতানা।
গতকাল সোমবার (৬ এপ্রিল) অভিযান চালানো হয় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা এবং চামারি ইউনিয়নের সোনাপুর এলাকায়। সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত চলে এই অভিযান।
অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
তিনি জানান, কৃষি জমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত চালানো হচ্ছে অভিযান। অবৈধ খনন রোধে অভিযান অব্যাহত রাখবে প্রশাসন।



