ডিবির বিশেষ অভিযানে কেরানীগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) এক বিশেষ অভিযানে সজিব ওরফে ফালান (৪০) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ইকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সজিব ওই এলাকার মৃত শওকত আলীর ছেলে। তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই ঝন্টু চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ সজিবকে হাতেনাতে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন উল্লেখ করেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের এই কার্যক্রম চলমান থাকবে।
সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অপরাধীর বিরুদ্ধে ডিবি পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।



