প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের আরডিপিপি যাচ্ছে মন্ত্রণালয়ে, বাড়ছে ব্যয়

বগুড়া প্রতিনিধিপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৫০
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের আরডিপিপি যাচ্ছে মন্ত্রণালয়ে, বাড়ছে ব্যয়

ছবি: আগামীর সময়

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের সময় ও ব্যয় পুনর্নির্ধারণের জন্য সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) জমা দেওয়া হবে মন্ত্রণালয়ে। নতুন ডিপিপির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা। পুনর্মূল্যায়ন শেষে একনেকে অনুমোদন পেলেই শুরু হবে প্রকল্পের কাজ।

আজ বুধবার আরডিপিপি প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক আবু জাফর।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোর দূরত্ব কমাতে বগুড়ার সঙ্গে সিরাজগঞ্জে সরাসরি রেললাইন স্থাপনে দীর্ঘদিনের দাবি ছিল এ অঞ্চলের মানুষের। এ লক্ষ্যে ২০১৮ সালের ৩০ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয় প্রকল্পটি। বাংলাদেশ সরকার ও ভারতীয় ঋণের অর্থে নেওয়া হয় ওই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত।

৮৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ রেলপথের জন্য ওই সময় প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার কথা ভারতের। কিন্তু পরামর্শক নিয়োগ এবং নকশা চূড়ান্ত করা নিয়ে বিলম্বের কারণে তা সম্ভব হয়নি। ফলে ২০২৩ সালের ৩০ জুন শেষ হয় প্রকল্পের মেয়াদ। পরে মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। প্রকল্পের অগ্রগতি হিসেবে শুধু সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় জমির বেশিরভাগ অধিগ্রহণ করা হয়েছে।

তবে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এ প্রকল্পের অর্থায়ন থেকে সরে দাঁড়ায় ভারত। কিছু দিন অপেক্ষার পর প্রকল্পটি নতুন করে বাস্তবায়নের উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে। নতুন করে ব্যয় ধরা হয় ১০ হাজার ৩৯১ কোটি টাকা।
এর মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় জমি অধিগ্রহণের জন্য। যেখানে বগুড়ার অংশের ৫০ দশমিক ৩ কিলোমিটার পথে বরাদ্দ মিলেছে ৯০০ কোটি টাকা। এতে অধিগ্রহণ করা হয়েছে ৪৮১ একরের বেশি জমি। 

২০২৫ সালের ২৩ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১১২টি চেকের মাধ্যমে ৮৪ কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছে জমির মালিকদের। এমন তথ্য জানিয়ে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেছেন, ‘বগুড়া থেকে সিরাজগঞ্জের রেলের যে জায়গা প্রয়োজন, সেটি আমরা দেখছি। অধিগ্রহণের সব বরাদ্দ আমরা পেয়েছি। সেই অনুযায়ী টাকা বুঝে দিচ্ছি। অধিগ্রহণ শেষে জায়গা বুঝে পাওয়ার পর কাজ শুরু করবে প্রকল্প কর্তৃপক্ষ।’

বগুড়া রেলস্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানিয়েছেন, নতুন রেলপথ চালু হলে বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টায় পৌঁছা যাবে ঢাকায়। এতে ঢাকা থেকে বগুড়াসহ উত্তরবঙ্গের দূরত্ব কমবে ১১২ কিলোমিটার। প্রকল্প অনুযায়ী রানীরহাট ও সিরাজগঞ্জে হবে দুটি জংশন। বগুড়া ও কাহালু থেকে রেললাইন গিয়ে মিলবে রানীরহাটে। এ ছাড়া এ পথে আরিয়া বাজার, শেরপুর, ছোনকা, চান্দাইকোনা, রায়গঞ্জ ও কৃষ্ণদিয়ায় মোট স্টেশন হবে ছয়টি।

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের কাজ সর্বোচ্চ গুরুত্বে সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে প্রকল্প পরিচালক আবু জাফর বলছিলেন, ‘আজকে আমরা আরডিপিপি মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। আগের থেকে ব্যয় একটু বাড়ছে। নতুন আরডিপিপিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। এটা পুনর্মূল্যায়ন শেষে একনেকে অনুমোদন হলেই শুরু হবে কাজ।’ 

বগুড়ার নারী উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী তাহমিনা পারভীন শ্যামলী জানিয়েছেন, ঢাকার সঙ্গে সরাসরি রেল চলাচল শুরু হলে বগুড়ার অর্থনীতির গতি আরও বাড়বে। এটা হোটেল ব্যবসার জন্যও ইতিবাচক দিক। আমরাও চাই যত দ্রুত সম্ভব চালু হোক এই রেলপথ।


ব্যয়মন্ত্রণালয়বগুড়া-সিরাজগঞ্জ রেলপথআরডিপিপি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise