জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় জিরা উদ্ধার
জামালপুর প্রতিনিধি

সংগৃহীত ছবি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে সকাল ১০টার দিকে ১০৮৬ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি জিরা উদ্ধার করা হয়েছে।
শনিবার (০৭ মার্চ) জামালপুর ব্যাটালিয়ন-৩৫ (বিজিবি) আওতাধীন কামালপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধানুয়া কামালপুর বিওপি’র ১০৮৬ নম্বর সীমান্ত পিলারের কাছে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করতে পারেননি বিজিবি সদস্যরা।
‘জব্দকৃত জিরা রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে। হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে’ জানাচ্ছিলেন, জামালপুর ব্যাটালিয়ন-৩৫ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

