প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি

পটুয়াখালী প্রতিনিধিপ্রকাশ: ০৭ মে ২০২৬, ১৯:৪৮
হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি

ছবি: আগামীর সময়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সফলতা অর্জন করতে পারলে অনেক দূর এগিয়ে যাবে দেশ। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার দ্রুত ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও প্রবাসীদের সুবিধার্থে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, যা দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব কমাতে সহায়ক হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রথমবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

নুরুল হক নুরের ভাষ্য, বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। তবে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট এখনো বড় সমস্যা।

তার ভাষ্য, জেলা ও উপজেলা হাসপাতালের প্রায় দুই-তৃতীয়াংশ চিকিৎসকের পদ কার্যত শূন্য। উপজেলা পর্যায়ে পরিস্থিতি আরও খারাপ।

পটুয়াখালী হাসপাতালের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি জানিয়েছেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন সেখানে ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপে অনেককে করিডোর ও মেঝেতে থাকতে হয়। এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

হাসপাতালের ভেতরে বা বাইরে কোনো দালালচক্র কিংবা সিন্ডিকেটের অস্তিত্ব পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

পরিদর্শনের সময় নুরুল হক নুর রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানালেন, সরকারি মেডিকেল কলেজে কম খরচে চিকিৎসাশিক্ষার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। অথচ বেসরকারি মেডিকেল কলেজে পড়তে ৪০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়। এই অর্থ জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় বহন করছে রাষ্ট্র। তাই চিকিৎসক হয়ে জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সেবা দিতে হবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে।

পরে ২৫০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অংশ নেন নুরুল হক নুর।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা (রুপা), পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা নেতারা।

হাসপাতালদালালনুর
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise