ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে চালক নিহত
কুমিল্লা প্রতিনিধি

ছবি: আগামীর সময়
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে চালক মো. শিপন (২৮) নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চালক নিজেই চাকায় হাওয়া দিচ্ছিলেন।
নিহত শিপন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালা পাড়া ইউনিয়নের রামনগর এলাকার মৃত. আব্দুল আলীমের ছেলে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।



