শেরপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন জহিরুল ইসলাম

ছবি: আগামীর সময়
শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ. কে. এম জহিরুল ইসলাম।
গতকাল রবিবার দুপুরে বিদায়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি চাঁদপুরে।
পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন তিনি। চাঁদপুরে যোগদান করার আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন তিনি।



