প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বড়াইবাড়ী দিবস

সীমান্তে সেদিন বুক পেতে দেন সাধারণ মানুষও

তামজিদ হাসান তুরাগ, কুড়িগ্রামপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৮
সীমান্তে সেদিন বুক পেতে দেন সাধারণ মানুষও

গ্রাফিক্স: আগামীর সময়

মুক্তিযুদ্ধে কেন গিয়েছিলেন সাধারণ মানুষ, বহু বছর পর একদিন অস্ত্রের মুখে দাঁড়িয়ে সেটিই বুঝতে পেরেছিলেন কুড়িগ্রামের এ টি এম শামসুজ্জামান রিপন।

কেন অস্ত্রের মুখে দাঁড়াতে হয়েছিল কুড়িগ্রামের একজন সাধারণ তরুণকে, তা জানতে হলে ফিরতে হবে ২৫ বছর আগে।

২০০১ সালের ১৮ এপ্রিল, কোনো যৌক্তিক কারণ বা ঘোষণা ছাড়াই কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্ত নিয়ে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা দখল নেওয়ার চেষ্টা করে স্থানীয় বিডিআর ক্যাম্প (বর্তমান বিজিবি) ও বড়াইবাড়ীর। কিন্তু সেই চেষ্টা জীবন দিয়ে প্রতিহত করেন বিজিবি সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন রিপনের মতো সাধারণ সীমান্তবাসীও।

‘কোনো কিছু পাওয়ার আশায় তো সেদিন যাইনি সীমান্তে। আমার মতো আরও অনেকে সেই দুদিনের যুদ্ধে ছিলেন বিডিআরের সহযোগী। আমি চাই, সবাই জানুক এই যুদ্ধের সঠিক ইতিহাস।’

কোনো ধরনের প্রশিক্ষণ না থাকার পরও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন কেন, সেই প্রশ্ন রেখেছিলাম রিপনের কাছে। কী ঘটেছিল সেদিন, জানতে চাই তা-ও।

জবাবে রিপন বললেন, ‘আক্রমণ করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ খবর পেয়ে কোনো কিছু না ভেবে দেশকে রক্ষা করতে বিডিআর বাহিনীর (বর্তমান বিজিবি) সঙ্গে নিই সীমান্তে অবস্থান। আমি ও আমার বন্ধুরা সীমান্তে ছিলাম দুদিন। বিডিআর সদস্যদের পানি এবং এনে দিচ্ছিলাম খাবার। যতটুকু সম্ভব তাদের করছিলাম সহায়তা।’

সে সময় কলেজ শিক্ষার্থী ছিলেন বলে জানালেন তিনি। স্মৃতি হাতড়ে বললেন, ‘সেদিন ছিল বুধবার। আমরা খবর পাই যে, বাংলাদেশের সীমান্তে চলছে যুদ্ধ। বাড়ি থেকেই আমরা শুনতে পাই গুলির শব্দ। মাঝেমধ্যে পাচ্ছিলাম বোমা বিস্ফোরণের আওয়াজও। কয়েকজন বন্ধু মিলে চলে যাই বড়াইবাড়ী সীমান্তে। সেখানে ভারত-লাগোয়া একটি খালে লুকিয়ে থাকি। তারপর ক্রলিং করে এগিয়ে যাই। আমাদের সঙ্গে ছিলেন বিডিআর সদস্যরাও। দুই পাশ থেকেই চলছিল সমানে গুলি।’

সীমান্ত রক্ষায় প্রাণ বিসর্জন দেওয়া তিন শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ

যুদ্ধে অংশ নিয়েছিলেন, কিন্তু তারা যোদ্ধা কি না জানেন না; বলছিলেন রিপন। তবে সেদিন গুলির সামনে দাঁড়িয়ে এটুকু বুঝেছিলেন, ১৯৭১ সালে কেন যুদ্ধে গিয়েছিলেন সাধারণ মানুষ। কেন তখন কাজ করেনি কোনো পিছুটানই।
মধ্যবয়সী শামসুজ্জামান রিপন বললেন, ‘আমরাও মুক্তিযুদ্ধের সময়ের মানুষের মতো দেশকে ভালোবেসে গিয়েছিলাম সেদিন বর্ডারে।’

বিডিআর-বিএসএফ গোলাগুলি চলার সময় স্থানীয় মানুষও অনেক সহায়তা করেছিলেন বলে জানালেন রিপন। যার কাছে যে ধরনের সাহায্য চাওয়া হয়েছিল, জীবনের ভয় না রেখেই দিয়েছিল তারা সে সহায়তা।
‘কেউ দিয়েছিলেন খাবার, কেউ পানি আবার কেউ জুগিয়েছিলেন সাহস।’

গোলাগুলির ভয়াবহতা দেখে পরিবারের সদস্যরাও ভেবেছিলেন, হয়তো মারা গেছেন রিপন। কারণ ততক্ষণে সবাই জেনে গেছেন রিপন ও তার বন্ধুরা গিয়েছেন সীমান্তে। তীব্রতা বাড়তে শুরু করলে বাড়ি ছেড়ে নিরাপদে চলে যান বাড়ির অন্যরা। রিপন তখনো সীমান্তে, বিজিবি সদস্যদের সহযোদ্ধা হিসেবে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষে সে সময় তিন বিডিআর জওয়ান শহীদ হন। অন্যদিকে বিএসএফের ১৬ সদস্য নিহত হন।

সীমান্ত থেকে দড়ি বেঁধে বিএসএফ সদস্যদের মরদেহগুলো বাংলাদেশে টেনে এনে পিকআপে তুলেছিলেন স্থানীয় তরুণরাই, জানালেন রিপন।

তবে কত মরদেহ ছিল, তা গুনে দেখার অবস্থা ছিল না বা গুনে দেখার সুযোগ পাননি বলেও জানালেন।
পরে অবশ্য মরদেহগুলো আনুষ্ঠানিকভাবে ভারতকে দেওয়া হয় ফিরিয়ে।

যোদ্ধা হিসেবে স্বীকৃতি চান কি না, জানতে চাইলে রিপন বললেন, ‘কোনো কিছু পাওয়ার আশায় তো সেদিন যাইনি সীমান্তে। আমার মতো আরও অনেকে সেই দুদিনের যুদ্ধে ছিলেন বিডিআরের সহযোগী। আমি চাই, সবাই জানুক এই যুদ্ধের সঠিক ইতিহাস।’

‘সত্যটা জানলেই হবে ভবিষ্যৎ প্রজন্ম। স্বীকৃতি পাওয়া-না পাওয়ায় কিছু এসে যায় না।’

সে সময় বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন আরও ছয় সাধারণ বাংলাদেশি। বিএসএফের মর্টার শেল ও আগুনে বড়াইবাড়ী গ্রাম পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে।

সেই থেকে ১৮ এপ্রিল বড়াইবাড়ী দিবস হিসেবে পালন করে আসছেন সাধারণ মানুষ।

বিজিবিসীমান্তকুড়িগ্রাম
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise