পাবনায় আবাসিক হোটেলে নারীর গলাকাটা মরদেহ
পাবনা প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
পাবনা পৌরশহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নন্দর গলির লাকী হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে পাওয়া যায় মরদেহটি।
পুলিশ জানায়, দুপুরের পর হোটেলের করিডোরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় আশপাশের লোকজনের। থানায় খবর দিলে আসে পুলিশ। কক্ষের দরজা খুলে উদ্ধার করা হয় মরদেহটি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হচ্ছে পাবনা জেনারেল হাসপাতালে।



