প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চুয়াডাঙ্গা

আ. লীগ চেয়ারম্যানদের দপ্তরে ফেরা ঘিরে সংঘর্ষ-ধাওয়া

চুয়াডাঙ্গা প্রতিনিধিপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৮:৪২
আ. লীগ চেয়ারম্যানদের দপ্তরে ফেরা ঘিরে সংঘর্ষ-ধাওয়া

ছবি: আগামীর সময়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানদের দাপ্তরিক কাজে যোগদানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। খাদিমপুর ইউনিয়নে ঘটেছে সংঘর্ষ, ভাঙচুর ও অবরুদ্ধের ঘটনা। একই সময়ে নাগদাহ ও কালিদাসপুর ইউনিয়নেও দুই চেয়ারম্যানকে ধাওয়া দেওয়ার অভিযোগ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খাদিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ঘটনার সূত্রপাত।

স্থানীয় সূত্র বলছে, সাময়িক অপসারণের পর হাইকোর্টের আদেশে পুনরায় দায়িত্ব পালনে যোগ দিতে আসেন চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস। তিনি কার্যক্রম শুরু করলে ক্ষুব্ধ একদল লোক পরিষদে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ভাঙচুর চালায়। একপর্যায়ে চেয়ারম্যানকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।

পরে চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা চারটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলগুলো ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আরও পড়ুন

কুড়াল নিয়ে দাখিলের কেন্দ্রে ছাত্র, আটক ৬

৩০ এপ্রিল ২০২৬


চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস অভিযোগ করে বলছেন, তিনি নিয়মিত দাপ্তরিক কাজ করছিলেন, এ সময় একদল লোক পরিষদে এসে তাকে ঘেরাও করে এবং হামলা চালায়। কিছু সময়ের জন্য তাকে অবরুদ্ধ রাখা হয়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, একই সময়ে নাগদাহ ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল এবং কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকাকে নিজ নিজ পরিষদ থেকে ধাওয়া দিয়ে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারাও দাপ্তরিক কাজে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পরবর্তী সময়ে সেখানেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশসূত্র জানাচ্ছে, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ আগস্ট খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যানকে সাময়িক অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। হাইকোর্টে রিট করলে তিনি পুনরায় পরিষদে বসার অনুমতি পান।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানের ভাষ্য, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। খাদিমপুরের ঘটনায় আটক করা হয়েছে জসিম নামে একজনকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

এদিকে, একই ধরনের রিটের প্রেক্ষিতে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান তাসফির আহমেদ লাল এবং ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলামও পরিষদে বসে দাপ্তরিক কাজ করার অনুমতি পেয়েছেন।

চুয়াডাঙ্গা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise