প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রেমের টানে ফিলিপাইন থেকে এসে ফেনীতে বিয়ে তরুণীর

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১৯:১০
প্রেমের টানে ফিলিপাইন থেকে এসে ফেনীতে বিয়ে তরুণীর

সংগৃহীত ছবি

ভালোবাসা কখনও দূরত্ব মানে না। দেশ-সীমানা পেরিয়েও কখনও কখনও পৌঁছে যায় মনের মানুষের কাছে। তেমনই এক ভালোবাসার গল্পের সাক্ষী হয়েছে ফেনী। প্রেমের টানে সুদূর ফিলিপাইন থেকে বাংলাদেশে এসেছেন তরুণী জেনি। এরপর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নোয়াখালীর যুবক সুজন পালের সঙ্গে।

বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সনাতন ধর্মীয় রীতি মেনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাদের।

পারিবারিক সূত্রে জানা যায়, বর সুজন পাল (৩৪) নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা। তার বাবা হিরলাল পাল। কাজের সূত্রে সুজন দীর্ঘদিন কাতারে ছিলেন।

২০১৮ সালে কাতারেই ফিলিপাইনের তরুণী জেনির সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে পরিচয়, পরে বন্ধুত্ব। ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় গভীর প্রেমে। প্রায় আট বছরের দীর্ঘ সম্পর্কের পর তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই জেনি হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন।

বিয়ের পর নিজের অনুভূতি জানিয়ে জেনি বলেছেন, দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতা পেয়ে আমি খুবই আনন্দিত। বাংলাদেশে এসে আমার অনেক ভালো লাগছে। এখানকার মানুষ, পরিবেশ ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।

বর সুজন পাল বলেছেন, দীর্ঘ আট বছরের সম্পর্কের পর আমরা আজ এক হলাম। নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চাই।

বিয়ে পরিচালনা করেন পুরোহিত শ্রী নিমাই চন্দ্র চক্রবর্তী। তার ভাষ্য মতে, উভয় পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মীয় রীতি মেনেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নবদম্পতিকে আশীর্বাদ করেন।

ভিন্ন দেশের সংস্কৃতি পেরিয়ে এই প্রেমের গল্প এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। দূর দেশ থেকে আসা জেনিকে দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্থানীয়দের ভিড়ও দেখা গেছে।

এর আগেও ফেনীতে এক বাংলাদেশি যুবককে বিয়ে করতে শ্রীলঙ্কা থেকে এসেছিলেন এক তরুণী।

ফিলিপাইনতরুণী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise