প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাকিস্তানিদের ফেলে যাওয়া ৭ ল্যান্ডমাইন নিষ্ক্রিয়

চুয়াডাঙ্গা প্রতিনিধিপ্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৭:৫০
পাকিস্তানিদের ফেলে যাওয়া ৭ ল্যান্ডমাইন নিষ্ক্রিয়

সংগৃহীত ছবি

ঘটনাটি মুক্তিযুদ্ধ সময়কার। পাকিস্তানিরা ল্যান্ডমাইন ব্যাবহার করেছিল এ দেশের স্বাধীনতা আটকে দেওয়ার জন্য। প্রবল প্রতিরোধের মুখে ব্যর্থ হয় তারা। ফেলে যায় ল্যান্ডমাইনসহ তাদের যুদ্ধ সরঞ্জাম। দেশের দক্ষিণের জনপদ চুয়াডাঙ্গায় ভুট্টক্ষেতে সেচ নালা তৈরির সময় কৃষকের কোদালের সঙ্গে উঠে আসে তেমনই সাতটি তাজা ও শক্তিশালী ল্যান্ডমাইন। যেগুলো গত ২৯ দিন ধরে পুলিশের পাহারায় রাখা হয়েছিল সেই ভুট্টাক্ষেতে, যা শনিবার (২৮ মার্চ) নিষ্ক্রিয় করেন সেনাবাহিনীর বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা।

ল্যান্ডমাইনগুলো নিষ্ক্রিয়ের সময় প্রচণ্ড কম্পন আর বিকট শব্দে আলোড়ন তৈরি হয় পুরো জনপদজুড়ে। বিস্ফোরণের পর কালো ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায় আকাশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মিজানুর রহমান জানান, সদর উপজেলার দিননাথপুর গ্রামের কৃষক হযরত আলীর মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে রয়েছে চাষের এক খণ্ড জমি। গত ২৮ ফেব্রুয়ারি সেই জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে নালা (ক্যানাল) তৈরির জন্য কোদাল দিয়ে খুঁড়ছিলেন হযরত আলী। হঠাৎই মাটির তলে কোদালের মাথায় অনুভব করেন ধাতব কোনোকিছুর অস্তিত্ব। ফের কোপ দিতেই কোনোকিছু বুঝে উঠার আগেই কোদালের সঙ্গে উঠে আসে ৩টি ল্যান্ডমাইন। বিষয়টি পুলিশকে জানানো হলে এলাকাটি ঘিরে রাখে নিরাপত্তার স্বার্থে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়। এরপর শনিবার সকালে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন থেকে ঘটনাস্থলে আসে বোম ডিসপোজাল ইউনিটের ১৫ সদস্যের একটি দল। যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন রিফাতুল ইসলাম। এরপর দুপুরে সেখান থেকে একে একে তারা মাটির তল থেকে বের করে আন্নে ৭টি শক্তিশালী ল্যান্ডমাইন। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রথমে ৪টি ও তার পরে ৩টি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করেন। এ সময় বিকট শব্দ ও কম্পনে পুরো এলাকায় আলোড়ন তৈরি হয়। আশপাশের জনপদের বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ দূরত্বে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ল্যান্ডমাইনগুলো যেখানে নিষ্ক্রিয় করা হয় সেখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত।

চুয়াডাঙ্গাল্যান্ডমাইন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise