প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কন্যাশিশুকে খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত কিশোরের বাবা-চাচা

মানিকগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ২৩:২৬
কন্যাশিশুকে খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত কিশোরের বাবা-চাচা

হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : আগামীর সময়

বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীর বাড়ির সামনে খেলছিল প্রথম শ্রেণীর ছাত্রী আতিকা আক্তার (৭)। কিন্তু হঠাৎ করেই আর খোঁজ মিলছিল না তার। নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয় বিষয়টি। পাশাপাশি এলাকাজুড়ে মাইকিং করে খোঁজ চালানো হয় শিশুটির।

পরে সন্দেহভাজন কিশোর নাঈমকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। নাঈমের দেওয়া তথ্যে রাত ১০টার দিকে বাড়ির পাশের ভুট্টা খেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ পায় পরিবার। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর শ্বাসরোধ করে আতিকাকে হত্যা করে থাকতে পারে নাঈম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশু আতিকার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। এই সুযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত নাঈম। পরে ওই কিশোরের বড়ভাই নাজমুলকে আটক করেন স্থানীয়রা। এরপর কিশোরের বাবা পান্নু, চাচা ফজলুকে ডেকে আনা হয় নিহত শিশুর বাড়িতে। রাত ১১টার দিকে স্থানীয় লোকজন গণপিটুনি দেয় পান্নু ও ফজলুকে। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। এরপর বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয় তাদের মরদেহ।

গতকাল বৃহস্পতিবার বিকেল ও রাতে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামে ঘটে এই তিন খুনের ঘটনা। নিহত শিশু আতিকা আক্তার (৭) ওই গ্রামের সৌদিপ্রাবাসি দুদল মিয়ার মেয়ে। নিহত পান্নু মিয়া (৪৫) ও চাচা ফজলু মিয়াও (৩০) একই গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সদর থানা পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হওয়া অভিযুক্ত নাঈমের ভাই নাজমুলকে উদ্ধার করে পাঠানো হয় সদর হাসপাতালে। এরপর নিহত আতিকা এবং পান্নু ও ফজলুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আজ শুক্রবার বিকেলে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং এশার নামাজের পরে দাফন সম্পন্ন হয় তার। আতিকার মা আরিফা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ‘ওরা আমার মেয়েকে কেন হত্যা করল? কানের দুল ও গলার হারের জন্য হত্যা করেছে আমার মেয়েকে।’

অন্যদিকে নিহত পান্নু মিয়ার স্ত্রী নারগিস বেগম বললেন, ‘ছেলে দোষী হলে তাকে পুলিশের হাতে তুলে দিতে পারতো, তার বিচার হতো। কিন্তু ছেলের দোষে কেন স্বামীকে (পান্নু) ও দেবরকে (ফজলু) হত্যা করল?’ একজনের অপরাধে তারা পিটিয়ে হত্যা করল দুজন মানুষকে, এর বিচার পাব কোথায়?

এ ঘটনায় আজ শুক্রবার রাত ৯ টা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি এবং কেউ আটকও হয়নি বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেছেন, ‘নিহত শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়ে থাকতে পারে। পরে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় দুইজনকে গণপিটুনিতে হত্যা করেছে বিক্ষুব্ধ লোকজন। দুই ঘটনার সঙ্গেই জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।’



নিহতগণপিটুনিখুনকন্যাশিশুবাবা-চাচা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise