প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মে দিবসেও ঘুরছে কারখানার চাকা, ক্ষোভ শ্রমিকদের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিপ্রকাশ: ০১ মে ২০২৬, ২১:৪৯
মে দিবসেও ঘুরছে কারখানার চাকা, ক্ষোভ শ্রমিকদের

ছবি: আগামীর সময়

শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক আন্তর্জাতিক শ্রমিক দিবস—পহেলা মে। ১৮৮৬ সালের এই দিনে শিকাগোতে শ্রমঘণ্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার আদায়ে প্রাণ দিয়েছিলেন বেশ কয়েকজন। তাদের আত্মত্যাগের স্মৃতি ধারণ করে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় এই দিবসটি।

অথচ সেই শ্রমিক দিবসের সরকারি ছুটির দিনেই গাজীপুরের কালিয়াকৈরের একটি কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম, ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা হয়েছে শ্রমিকদের, ওঠেছে এমনই অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার মে দিবসেও খোলা ছিল উপজেলার এস এ স্পিনিং মিলস লিমিটেড ইউনিট-২ কারখানা। বাইরে থেকে নিশ্চিত হওয়া গেছে কারখানায় শ্রমিকদের উপস্থিতি এবং পণ্যবাহী যানবাহনের চলাচল।

এ বিষয়ে তথ্য নিতে গেলে শ্রমিকদের সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়া হয় সাংবাদিকদের। পরে কারখানার অ্যাডমিন কর্মকর্তা ফজলুর রহমান ও সিবিএ সাধারণ সম্পাদক মো. চান মিয়ার উপস্থিতিতে তাদের ভেতরে নেওয়া হলেও সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। এমনকি কিছুক্ষণ পর বের করে দেওয়া হয় সবাইকে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের কাউকে জোর করে কাজে আনা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিকের ভাষ্য আলাদা।

তাদের অভিযোগ, কাজে অনুপস্থিত থাকলে বেতন কেটে দেওয়া বা চাকরি হারানোর ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছে কাজে আসতে।

এক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, মহান মে দিবসের দিনেই ভয় ও অনিশ্চয়তার মধ্যে চালিয়ে যেতে হচ্ছে কাজ, যা তাদের জন্য কষ্টকর।

কারখানার অ্যাডমিন কর্মকর্তা ফজলুর রহমানের ভাষ্য, কারখানায় তিন শিফটে কাজ করেন প্রায় ৩৬০ জন শ্রমিক। ঈদ উপলক্ষে অতিরিক্ত ছুটি সমন্বয়ের জন্য চালানো হচ্ছে উৎপাদন।

‘বর্তমানে একটি শিফটে কাজ করছেন প্রায় ১২০ জন শ্রমিক। তাদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।’

একই দাবি সিবিএ সাধারণ সম্পাদক মো. চান মিয়ার। ‘শ্রমিকদের সম্মতিতেই কাজ চলছে, কাউকে বাধ্য করা হয়নি।’

তবে কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ বলছেন, ‘মে দিবস শ্রমিক অধিকারের ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক। এই দিনে কারখানা চালু রাখতে হলে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের স্বাধীন সম্মতি ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করা জরুরি, অন্যথায় তা শ্রম আইনের চেতনার পরিপন্থী।’

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। ‘এটি ভ্রাম্যমাণ আদালতের আওতায় না থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরমহান মে দিবস
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise