প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বছর ঘুরেও দুঃখ ঘোচেনি আলুচাষির

  • কেজিতে খরচ ১৪ টাকা, বিক্রি ১২
রাজশাহী ব্যুরোপ্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ২১:৩৮
বছর ঘুরেও দুঃখ ঘোচেনি আলুচাষির

ছবিঃ আগামীর সময়

আলুর উৎপাদন খরচ ১৪ টাকা। দুই টাকা লোকসান দিয়ে বিক্রি হচ্ছে ১২ টাকায়। উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি হয়েছে গত মৌসুমেও। এবারও তাই। উটকো ঝামেলা যোগ হয়েছে বস্তায়।

রাজশাহীসহ উত্তরাঞ্চলে আলু তোলার মৌসুমে দেখা দিয়েছে তীব্র পাটের বস্তা সংকট। উৎপাদন খরচও তুলতে না পেরে বাধ্য হয়ে কৃষকরা জমিতেই পানির দামে আলু বিক্রি করছেন। প্রতি কেজিতে প্রায় দুই টাকা করে ক্ষতির মুখে পড়ছেন কৃষক।

জ্বালানি সংকটের অজুহাতে পরিবহন ব্যাহত, আর বস্তা সংকটকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ—সব মিলিয়ে চরম অনিশ্চয়তা ও লোকসানের মুখে পড়েছেন হাজারো আলুচাষি। রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও রংপুরসহ উত্তরাঞ্চলের প্রধান আলু উৎপাদনকারী জেলাগুলোতে পুরোদমে চলছে আলু উত্তোলন। কিন্তু এই মৌসুমেই চাষিদের সামনে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে পাটের বস্তার অভাব। ফলে বাজারে আলুর দাম কমে গিয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।

চাষিদের অভিযোগ— বস্তা সংকটের অজুহাতে বড় মজুত ব্যবসায়ীরা সরাসরি জমি থেকে আলু কেনা বন্ধ রেখেছেন। তবে ফড়িয়া ও দালালদের মাধ্যমে তারা কম দামে আলু কিনছেন। এতে কৃষকেরা বাধ্য হয়ে উৎপাদন খরচের নিচেই আলু বিক্রি করছেন। গত সপ্তাহেও জমিতে নতুন আলুর দাম ছিল ১৫ থেকে ১৬ টাকা কেজি। কিন্তু বর্তমানে তা নেমে এসেছে ১২ থেকে ১৩ টাকায়। অথচ প্রতি কেজি আলু উৎপাদন খরচ পড়েছে ১৩ থেকে ১৪ টাকা। এর সঙ্গে যুক্ত হচ্ছে হিমাগার ভাড়া (প্রতি কেজি প্রায় ৮ টাকা) ও পরিবহন ব্যয়। ফলে চাষিরা চরম লোকসানের মুখে পড়েছেন। এদিকে বস্তার দামও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

এ দিকে গতবছর আলু উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজিতে খরচ পড়েছিল ২৪-২৫ টাকা। সরকার হিমাগার গেটে প্রতি কেজি আলুর দাম ২২ টাকা নির্ধারণ করে দিয়েছিল। তবে সেই দরে কোনো আলু বিক্রিহয়নি। প্রতি কেজি আলু ৯-১০ টাকা দরে বিক্রি হয়েছিল। এতে প্রতি কেজিতে ১৬ টাকা পর্যন্ত লোকসান হয়েছিল কৃষকের। এছাড়া সরকারের পক্ষ থেকে টিসিবি পণ্য হিসেবে আলু ক্রয় করার পরিকল্পনা ছিল কিন্তু সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। এটি বাস্তবায়ন হলে কিছুটা কৃষকের লোকসান ঘুচিয়ে যেত বলে ধারণা করা হয়।

গত বছর যে বস্তা ৭০-৮০ টাকায় পাওয়া যেত, এবার সেটি কিনতে হচ্ছে ১৮০ থেকে ১৯৫ টাকায়। অনেক ক্ষেত্রে অর্ডার দেওয়ার পরও ১০ দিন অপেক্ষা করতে হচ্ছে।

চাষিদের অভিযোগ, হিমাগার মালিক, জুট মিল মালিক ও মৌসুমী মজুদ ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট কৃত্রিমভাবে বস্তা সংকট তৈরি করেছে। এর মাধ্যমে কম দামে আলু কিনে বেশি দামে বিক্রির সুযোগ নিচ্ছে তারা।

‘গত বছর বড় ধরনের লোকসান গুনেছি। এবার কিছুটা লাভের আশায় আলু চাষ করলেও বস্তা সংকটে সব পরিকল্পনা ভেস্তে গেছে। আলু তুলে জমিতে ফেলে রাখতে হচ্ছে। বৃষ্টি হলে সব পচে যাবে। যে দামে বিক্রি করছি, তাতে খরচও উঠছে না’—বলছিলেন রাজশাহীর তানোর উপজেলার চাষি লুৎফর রহমান।

নওগাঁর মান্দা উপজেলার চাষি গোলাম মোস্তফা ও নবাব আলী জানালেন, প্রতি বছর তারা বগুড়া থেকে বস্তা কিনে আনতেন। কিন্তু এবার জ্বালানি সংকটে পরিবহন পাওয়া যাচ্ছে না। যেসব গাড়ি পাওয়া যাচ্ছে, সেগুলোর ভাড়া দুই থেকে তিনগুণ বেশি।

তাদের ভাষ্য, ‘চাষিদের অসহায় অবস্থার সুযোগ নিচ্ছে একটি চক্র।’

‘আগে হিমাগার মালিকরাই বস্তা সরবরাহ করতেন। কিন্তু এবার তারা কোনো বস্তা দিচ্ছেন না। বরং মিল গেটেই দালালদের মাধ্যমে বেশি দামে বস্তা বিক্রি হচ্ছে’— জানালেন বাগমারা উপজেলার চাষি মনসুর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীতে প্রায় ৩৬টি হিমাগারে গড়ে ৬ লাখ বস্তা করে আলু সংরক্ষণ করা যায়। সে হিসাবে জেলায় প্রয়োজন প্রায় ২ কোটি ১৬ লাখ বস্তা। অথচ স্থানীয় জুট মিলগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রায় দেড় কোটি বস্তা। বাকি বস্তা আসে দেশের অন্যান্য অঞ্চল থেকে। কিন্তু জ্বালানি সংকটে সেই সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেছেন, ‘বস্তা সংকট কিছু জায়গায় রয়েছে। এটি মূলত প্রশাসনিক ও বাণিজ্যিক সমস্যা। দ্রুত ব্যবস্থা নেওয়া হলে চাষিরা উপকৃত হবেন।’

‘জ্বালানি সংকটের কারণেই বস্তা সরবরাহ ব্যাহত হচ্ছে। কোনো সিন্ডিকেট কাজ করছে না’—মনে করেন হিমাগার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মাঠে পড়ে থাকা আলু, ক্রমবর্ধমান লোকসান আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন চাষিরা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাজারো আলু চাষির জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীকৃষকআলুচাষী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise