ব্রিজের রেলিং ভেঙে খাদে উল্টে পড়ল ট্রাক
বরিশাল ব্যুরো

ছবিঃ আগামীর সময়
বরিশালের গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে উল্টে পড়েছে মালবাহী একটি ট্রাক। এতে আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বরিশালগামী মালবাহী ট্রাক নীলখোলা ব্রিজের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



