প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছাত্রদল নেতা সোহাগ খুন

এক লাশের বদলে দশটা লাশ চাই, বিএনপি নেতার পোস্ট

পাবনা প্রতিনিধিপ্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১৫:৪২
এক লাশের বদলে দশটা লাশ চাই, বিএনপি নেতার পোস্ট

ছবিঃ আগামীর সময়

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৬) হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। ঘটনাকে কেন্দ্র করে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর ধারাবাহিক ফেসবুক পোস্ট এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তার পোস্টে প্রতিশোধমূলক বক্তব্য ও পুলিশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও থমথমে করে তুলেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী পৌর শহরের সাঁড়াগোপালপুর স্কুল সংলগ্ন একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সোহাগ। এ সময় একদল সশস্ত্র ব্যক্তি এসে তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিহত সোহাগ ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী শাখার সদস্যসচিব ছিলেন।

ঘটনার পরপরই দেশের বাইরে অবস্থানরত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট দেন। একটি পোস্টে তিনি প্রতিশোধমূলক ভাষায় বলেন, ‘একটি লাশের বদলে দশটি লাশ চাই।’ অন্য পোস্টে ঈশ্বরদীর রাজনীতিতে একটি নির্দিষ্ট পরিবারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ‘ডু অর ডাই’ পরিস্থিতির কথা উল্লেখ করেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও লেখেন, তিনি দেশে না ফেরা পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে। একইসঙ্গে ঈশ্বরদী থানার ওসির বিরুদ্ধেও তিনি অভিযোগ তোলেন এবং পুলিশকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

এদিকে পুলিশ প্রশাসন ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, নিহতের মাথায় ধারালো ও ভারী অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেছেন, আমরা ঘটনাস্থল ও তদন্ত নিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হুমকিমূলক পোস্টগুলোকেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ঘটনার নেপথ্যে দলীয় কোন্দলের বিষয়টিও আলোচনায় এসেছে। ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব ও জাকারিয়া পিন্টুর অনুসারীদের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত ২৩ মার্চ দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনাও ঘটেছিল। ফলে সোহাগ হত্যাকাণ্ড সেই দ্বন্দ্বেরই অংশ কিনা—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ জানায়, বর্তমানে ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

হত্যাফেসবুক পোস্টখুনছাত্রদল নেতা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise