প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাকালুকি হাওর

বিল শুকিয়ে মাছ শিকার, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধিপ্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩:১২
বিল শুকিয়ে মাছ শিকার, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

ছবি: আগামীর সময়

এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ধ্বংস, বিল শুকিয়ে মাছ শিকার, অবৈধ জাল বাণিজ্য ও উৎকোচ গ্রহণসহ একাধিক গুরুতর অভিযোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে লিখিত আবেদন করা হয়েছে জেলা প্রশাসকের কাছে।

বুধবার কাদির নামের এক ভুক্তভোগী মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে দাখিল করেন এ অভিযোগ। এতে বিস্তারিত তুলে ধরা হয় কর্মকর্তার নানা অনিয়ম ও দুর্নীতির।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে জুড়ীতে কর্মরত থাকার সুবাদে সংশ্লিষ্ট কর্মকর্তা হাকালুকি হাওরকেন্দ্রিক গড়ে তুলেছেন একটি শক্তিশালী সিন্ডিকেট। এর মাধ্যমে হাওরের বিভিন্ন বিল থেকে অবৈধভাবে মাছ আহরণ এবং লোপাট করা হচ্ছে বিপুল অর্থ।

সরকারি জলমহাল নীতিমালা উপেক্ষা করে সেচ মেশিন দিয়ে বিল শুকিয়ে মাছ ধরার অভিযোগও ওঠে। চাতলা, তুরল ও নাগুয়াবিলসহ বিভিন্ন বিলে বছরের পর বছর প্রকাশ্যে একাধিক মেশিন ব্যবহার করে মাছ শিকার করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ব্যক্তিগত সুবিধার বিনিময়ে অবৈধ কার্যক্রমকে পরোক্ষভাবে দেওয়া হচ্ছে প্রশ্রয়। কারেন্ট জালের অবাধ ব্যবহার, প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ আহরণ এবং নিষিদ্ধ পদ্ধতিতে বিল সেচের মতো কার্যক্রম চললেও তা বন্ধে নেই উদ্যোগ। এতে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়ছে হাওরের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন।

জুড়ীর বিভিন্ন বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি হয়। এসব দোকান থেকে নিয়মিত আদায় করা হয় মাসোহারা এবং অর্থ দিতে অস্বীকৃতি জানালে মোবাইল কোর্টের মাধ্যমে জাল জব্দের ঘটনা দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি টানা জাল ব্যবহারকারী জেলেদের কাছ থেকেও নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

সরকারি বরাদ্দ ছাড়াও বিভিন্ন দাতা সংস্থা ও এনজিওর প্রকল্প বাস্তবায়নেও অনিয়মের অভিযোগ ওঠে। বিশেষ করে শুঁটকি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও আত্মসাতের বিষয়টি অভিযোগে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া, উপজেলা পরিষদে ইউএনওর দপ্তর ছাড়া অন্য কোনো কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলেও একজন ইজারাদারের কাছ থেকে উৎকোচ হিসেবে একটি এসি গ্রহণের অভিযোগ রয়েছে, যা প্রশাসনের ভেতরেও সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযোগের বিষয়ে বিল সংশ্লিষ্ট ফয়েজ আহমেদ, জমির উদ্দিন ও ছবির মিয়া দাবি করেন, তারা জলমহাল নীতিমালা মেনেই বিল পরিচালনা করছেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান দাবি করেন, তিনি এ বিষয়ে অবগত নন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।


অনিয়মমৌলভীবাজারহাকালুকি হাওর
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise