প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পুলিশের এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে হয়রানি

বগুড়া প্রতিনিধিপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯
পুলিশের এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে হয়রানি

ছবি: আগামীর সময়

বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার  এক পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থানা চত্বরে এ ঘটনা ঘটে।
‎

ওই পুলিশ কর্মকর্তার নাম রোখসানা খাতুন। তিনি ২০২৫ সালের ১৯ এপ্রিল শেরপুর থানায় যোগদান করেন।
‎

ভুক্তভোগী নূর মোহাম্মদ শেরপুরের খন্দকারটোলা গ্রামের বাসিন্দা ও পেশায় গাড়িচালক।

তিনি জানান, তার এক গাড়িচালক বন্ধুকে গ্রেপ্তারের পর শেরপুর থানায় রাখা হয়। সেই বন্ধুর সঙ্গে দেখা করতে থানায় যান তিনি। তখন কর্তব্যরত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে তার বন্ধুর সঙ্গে কথা বলতে চান। এতে এসআই রোকসানা অসন্তোষ প্রকাশ করে গালাগালি করেন ও একপর্যায়ে একটি ঘরে আটকে রাখা হয় তাকে। পরে প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের লোকজন গেলে একটি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।

মামুন বলেছেন, ‘আমি তো কোনো অপরাধী না। তারপরেও কেন আমাকে আটকে রাখা হলো? আর আমি তো তাকে (রোখসানা) সম্মান দিয়ে কথা বলেছি।’ 

জানা যায়, এসআই রোখসানা কাজে যোগদানের পর থেকেই থানায় সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে তার আচরণ নিয়ে বিভিন্ন মহলে রয়েছে অসন্তোষ।

রেজাউল করিম, আলী হাসান ও নাইম ইসলাম অভিযোগ করেন, কয়েক মাস আগে থানায় গেলে তারা রোখসানার অসৌজন্যমূলক আচরণের শিকার হন। তাদেরকে ধমক দিয়ে বের করে দেওয়া হয় থানা থেকে। এসব বিষয়ে মৌখিকভাবে থানায় অভিযোগ করেছেন অনেকে। কিন্তু কোনো প্রতিকার মেলেনি।

এ বিষয়ে অভিযুক্ত এসআই রোখসানার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই তিনি থানা থেকে বের হয়ে যান। মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

তবে এসআই রোখসানার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মৌখিকভাবে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মঈনুদ্দীন।

তিনি বলেছেন, ‘থানার অন্য পুলিশ সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করেছেন রোখসানা। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উনারা আমার কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়েছেন। রিপোর্টের ভিত্তিতে রোখসানার বিরুদ্ধে ব্যবস্থা নিবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’

আটকপুলিশবগুড়াহয়রানিযুবকথানা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise