মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
জামালপুর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায়।
মারা যাওয়া ওই যুবকের নাম মো. শামীম মিয়া। তিনি একই ইউনিয়নের মরাকান্দি উত্তরপাড়া এলাকার মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন শামীম মিয়া। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী। তিনি বলেছেন, আমরা খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।



