খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি

সংগৃহীত ছবি
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলার ইসলামপুর এলাকায়।
নিহত মো. ইমন হোসেন (২৫) উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ইমনকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
‘মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব’— বলেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
‘ইমন আমাদের সংগঠনের সদস্য’, নিশ্চিত করেছেন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা। জানালেন, বাড়ি থেকে পানছড়ি বাজারে যেতে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ইমন। সে সময় ঘটে গুলির ঘটনা।
এর পেছনে দায়ী ‘প্রতিপক্ষরা’— অভিযোগ ইউপিডিএফ নেতাকর্মীদের।



