প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চেয়েছিলেন ঈদে বাড়ি ফিরতে, আজ এলেন লাশ হয়ে

জামালপুর প্রতিনিধিপ্রকাশ: ০৪ মে ২০২৬, ১৭:০১
চেয়েছিলেন ঈদে বাড়ি ফিরতে, আজ এলেন লাশ হয়ে

ছবি: আগামীর সময়

জামালপুরের বাড়িতে ঈদ করতে চেয়েছিলেন লিমন। ফিরলেনও, তবে কফিনবন্দি হয়ে। সোমবার বিকালে জামালপুরের মাদারগঞ্জের লালডোবা গ্রামে পৌঁছেছে তার মরদেহ। মাগরিবের নামাজের পর বাড়ির উঠানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়েছিলেন জামিল আহমেদ লিমন। গত ২৪ এপ্রিল সেখানে উদ্ধার হয় তার রক্তাক্ত মরদেহ। নিথর লিমনকে বহনকারী উড়োজাহাজ আজ সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিকালে জামালপুর আনা হয় মরদেহ।

লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে লিমনকে।

তার বড় চাচা জিয়াউল হক বলেছেন, ‘এবার কোরবানির ঈদে গ্রামের বাড়িতে আসতে চেয়েছিল লিমন। কিন্তু ফিরল লাশ হয়ে। লিমনের মতো এমন ঘটনা যেন আর না ঘটে। এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

এদিকে, লিমনের মরদেহ বাড়িতে পৌঁছার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। লিমনকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে দেখা যায় স্বজন ও এলাকাবাসীর উপচেপড়া ভিড়।

এর আগে আজ সকালে লিমনের মরদেহ ঢাকায় আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। লিমনের বাবা জহুরুল হক বলছিলেন, ‘ছেলেকে অনেক যত্ন করে বড় করেছি। কখনোই কষ্ট দিইনি তাকে। কখনো কল্পনাও করিনি, এভাবে মারা যাবে আমার ছেলে। সে কী কষ্টের মধ্য দিয়ে গেছে, তা ওপরওয়ালাই জানেন।’

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি ছাত্র ছিলেন ২৭ বছরের তরুণ লিমন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তিনি এবং বৃষ্টি নামের আরেক শিক্ষার্থী। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ।

২৪ এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের কাছ থেকে উদ্ধার করা হয় লিমনের মরদেহ। এর দুদিন পর ২৬ এপ্রিল জেলেরা পাশের একটি জঙ্গল (ম্যানগ্রোভ) থেকে খুঁজে পায় বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ।

আদালতের নথি অনুযায়ী, লিমনের মরদেহে কোনো কাপড় ছিল না এবং মরদেহে ছিল একাধিক ছুরিকাঘাতের চিহ্ন। এ ঘটনায় আবুঘরবেহের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে অভিযোগে।


যুক্তরাষ্ট্রমরদেহদাফনলিমন-বৃষ্টি হত্যাকাণ্ড
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise