প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাসিক প্রশাসক

শ্রমিকরাই দেশের উন্নয়ন ও সমাজ গঠনের মূল শক্তি

রাজশাহী ব্যুরোপ্রকাশ: ০১ মে ২০২৬, ১৯:৩১
শ্রমিকরাই দেশের উন্নয়ন ও সমাজ গঠনের মূল শক্তি

ছবি: আগামীর সময়

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে রাজশাহীতে পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

শুক্রবার সকালে বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে ফিতা কেটে দিবসের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাফুজুর রহমান রিটন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর প্রধান-প্রধান সড়ক ঘুরে তেরখাদিয়াস্থ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

যৌথভাবে এ আয়োজন করেছে রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, নোস্ট্রি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্র।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় অংশ নিয়েছেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাসিক প্রশাসক মো. মাফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মো. নাঈমুল হাসান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মারুফ হোসেন।

বিভাগীয় কমিশনার বলেছেন, দেশে এখনও সব ক্ষেত্রে প্রাপ্য মর্যাদা বুঝে পান না শ্রমিকরা।  মিল-কলকারখানা, অফিস-আদালত কিংবা পরিবহন খাতে কর্মরত অনেক শ্রমিকের জীবনমান পিছিয়ে আছে সাধারণ মানুষের চেয়ে।

‘মালিকপক্ষ যদি শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে এবং নৈতিক, আইনগত ও ধর্মীয় দায়িত্ব পালন করে, তবে স্বল্প ব্যয়েই তাদের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।’

তিনি আরও জানিয়েছেন, শ্রমিকদের কাছ থেকে শুধু কাজ আদায় করা অনৈতিক। আগে তাদের জন্য নিরাপদ ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই শ্রমিকদের কাছ থেকে পাওয়া যাবে সর্বোচ্চ ফলাফল।

বেতন দেয়ার পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান করেছেন তিনি। একই সঙ্গে ব্যক্ত করেছেন সমতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়।

রাসিক প্রশাসক মো. মাফুজুর রহমান রিটন বলেছেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও সমাজ গঠনের মূল শক্তি। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং ঘাম শুকানোর আগেই পরিশোধ করতে হবে পারিশ্রমিক। এতে প্রতিষ্ঠিত হবে শ্রমের প্রকৃত মর্যাদা।

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সংশ্লিষ্টদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন পেশার শ্রমিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।

রাজশাহীমে দিবস
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise