ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক আলী হাসান, সদস্য সচিব রনি

সৈয়দ আলী হাসান ও সাইদুল ইসলাম রনি
ঝালকাঠি জেলা ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম রনিকে করা হয়েছে সদস্য সচিব।
গত শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়েছে এই কমিটির।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ, জুবায়ের তালুকদার মেশকাত, কেশব সুমন সরকার, তাওহীদ হোসেন ও মুবিনুল ইসলাম সাদ্দাম।
নতুন কমিটি ঘোষণার পর জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেবা আমিনা আল গাজী ও জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী সৈয়দ হোসেন।



