প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রীপুরে ‘মাদক কারবারির’ বাড়ি ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিপ্রকাশ: ০৫ মে ২০২৬, ১৫:৫৬
শ্রীপুরে ‘মাদক কারবারির’ বাড়ি ভাঙচুর

ছবি: আগামীর সময়

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারি সন্দেহে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। হামলাকারীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলেছেন ওই ব্যক্তির স্ত্রী। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ, জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্র ও ইয়াবা।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ নিশ্চিত করেছেন ঘটনাটি।

সন্দেহভাজন ওই ব্যক্তি হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের সোহাগ ঢালী। শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে জমি কিনে বাড়ি করেছেন তিনি। পরিবারসহ থাকেন সেখানেই।গতকাল সোমবার সন্ধ্যায় হামলা হয় ওই বাড়িতে।

স্থানীয়দের অভিযোগ, সেখানে অনেকদিন ধরে চলছে মাদকের কারবার। মাদকসেবীদের আনাগোনা থাকে নিয়মিত।

স্থানীয় মো. উজ্জ্বল মাহমুদ বললেন, ‘আমরা স্থানীয়রা তাকে (সোহাগকে) বহুবার নিষেধ করেছি। কিন্তু সে মাদকের কারবার ছাড়েনি, বরং দাপটের সঙ্গে তা চালিয়ে আসছে। এলাকার যুবসমাজ মাদকে জড়িয়ে যাচ্ছে। শিশুরা নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে স্থানীয়রা একত্র হয়ে তার বসতবাড়িতে হামলা চালিয়েছে। আমরা মাদকমুক্ত এলাকা, মাদক কারবারমুক্ত এলাকা চাই।’

‘কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে রামদা দেখিয়ে হুমকি দিত। তার ভয়ে কেউ মুখ খুলত না। এলাকার সব মানুষ একত্র হয়েই হামলা ও ভাঙচুর করেছে’— স্থানীয়দের পক্ষে বললেন রাসেল প্রধান।

একই সুরে হামলা ও ভাঙচুরের কারণ বর্ণনা করলেন স্থানীয় উমেদ আলী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নূরুল হক। ‘আমার স্কুলের পাশেই মাদকের এই রমরমা কারবার। আমি নিজেও প্রতিবাদ করেছি।’ 

সোহাগ ঢালীর স্ত্রী খাদিজা আক্তার পাল্টা অভিযোগ তুললেন। ‘আমার স্বামী মাদক সেবন করে। সে মাদকাসক্ত, কিন্তু কারবারি না। স্থানীয় কয়েকজন আশপাশের লোকজনকে উসকে দিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। আমার তিন শিশুকন্যা... তাদের নিয়ে কোথায় থাকব, তাও অবশিষ্ট রাখেনি। ঘরের সব আসবাব ভাঙচুর করেছে। আমার একটি ছাগল নিয়ে গেছে। সব ঘরে লুটপাট করেছে।’ 

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানালেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছে। তদন্ত করে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অভিযুক্ত সোহাগের ঘর থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। তবে তিনি মাদক কারবারি কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

গাজীপুরমব ভায়োলেন্সভাঙচুরমাদক কারবারি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise