নারায়ণগঞ্জে তিন হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— জোসনা বেগম ও মো. তালহা।
এ অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন।
এএসপি মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি জাহিদ হাসান জনির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমান মাদক টয়লেটে ফেলে পালিয়ে যান জাহিদ। পরে জাহিদের মা জোসনার রুমে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক হওয়া তালহা জাহিদের সহযোগী।
ওসি সালাউদ্দিন বলেছেন, ‘জাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’



