প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বৃষ্টিতে ডুবল হাওরের বোরো ধান

কিশোরগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৭
টানা বৃষ্টিতে ডুবল হাওরের বোরো ধান

টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের দুই হেক্টর জমির বোরো ধান ডুবে গেছে। ছবি: আগামীর সময়

টানা বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাতে বিপর্যয়ে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। গত রবিবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় দুই হাজার হেক্টর জমির পাকা বোরো ধান তলিয়ে গেছে বৈরী আবহাওয়ায়। একই সময়ে বাজারে ধানের অস্বাভাবিক কম দাম কৃষকদের সংকটকে করেছে আরও গভীর।

কয়েক দিন আগেও যেখানে সোনালি ধান দুলছিল, এখন সেখানে থইথই পানি। কৃষকরা ধান কাটতে নামছেন কোমরপানিতে। কেউ নৌকায়, কেউবা ডুব দিয়ে তুলছেন পচা ধান। আবার বজ্রপাতের আতঙ্কে অনেকেই যাচ্ছেন না মাঠে। অনেক ক্ষেতের ধান এর মধ্যেই হয়ে গেছে নষ্ট।

ঋণ নিয়ে ১০ একর জমিতে বোরো চাষ করেছিলেন অষ্টগ্রামের আব্দুল্লাহপুর হাওরের কৃষক রতন মিয়া। হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে তার সব ধান। ‘আর চার-পাঁচ দিন পর কাটতে পারতাম। একটা ধানও ঘরে তুলতে পারলাম না। এখন পরিবার চালাব কীভাবে, ঋণ শোধ করব কীভাবে— বুঝতে পারছি না।’

উজানের পানি নামলেই হাওরে ঢুকে পড়ে। নদী ভরাট ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে সেই পানি জমে প্রতিবছরই দেখা দেয় জলাবদ্ধতা— জানালেন একই এলাকার কৃষক হযরত আলী। আরেক কৃষক নজরুল ইসলামের ৯ একরের মধ্যে ৭ একরের ধানই পানির নিচে। 

কৃষকদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ধানের ন্যায্যমূল্য না পাওয়া যেন মড়ার উপর খাঁড়ার ঘা। নিকলী ও করিমগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র ৬৫০-৭০০ টাকায়, যেখানে উৎপাদন খরচই প্রায় ১ হাজার টাকা। অন্যদিকে শ্রমিকের মজুরি বেড়ে এখন দৈনিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা হয়েছে। দুই মণ ধান বিক্রি করেও একজন শ্রমিকের মজুরি মেটানো যাচ্ছে না।

‘এভাবে কৃষি ফসল করে লাভ নেই। দুই মণ ধান বিক্রি করে একজন শ্রমিকের মজুরি দিতে হচ্ছে’— হতাশ নিকলীর কৃষক আব্বাস আলী। সংসারে সচ্ছলতা আনতে তাই ছেলেদের বিদেশে পাঠানোর কথা ভাবছেন তিনি।

ঋণ নিয়ে ধান চাষ করেছেন হালিমা খাতুন। তার ক্ষোভ, ‘ফলন হলেও দাম নেই। এখন ঋণ শোধ করাই কঠিন হয়ে যাবে। এভাবে কৃষিকাজ করে লাভ নেই’। একই সুরে হাসিনা আক্তার বললেন, ‘লোকসানের চাপ সামাল দিতে গরু বিক্রি করে ঋণ শোধ করতে হচ্ছে, তবুও এই পেশা ছাড়ার উপায় নেই।’

কৃষকদের আরেক অভিযোগ, সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না হওয়ায় বাজারে বেড়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। কম দামে ধান কিনে ভৈরব বাজার ও করিমগঞ্জের চামটা নৌবন্দরে বেশি দামে বিক্রি করছেন আড়তদাররা।

‘টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে কৃষকরা মাঠে নামতে পারছে না। ধান পাঁচ-ছয় দিন পানির নিচে থাকলে ক্ষতি বাড়বে’— বললেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান। ৮০ শতাংশ পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ তার।

অষ্টগ্রামের হাওরে পলি জমে পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা— জানালেন তিনি। বললেন, ‘ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব পেতে আরও কয়েক দিন সময় লাগবে।’

কৃষি বিভাগের তথ্য, জেলায় বোরোর চাষ হয়েছে ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে। এর মধ্যে হাওরাঞ্চলের ১ লাখ ৪ হাজার ৪৩৫ হেক্টর (৬২ শতাংশ)। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ১১ লাখ ৯৫ হাজার টন ধান এবং ৭ লাখ ৯৬ হাজার টন চাল। এর মধ্যে প্রায় ৪৮ শতাংশ ধান কাটা শেষ।

প্রতি কেজি ধানের সরকারনির্ধারিত দাম ৩৬ টাকা (মণপ্রতি ১ হাজার ৪৪০ টাকা)। সরকারিভাবে ধান কেনা শুরু হলে বাজারে দাম কিছুটা বাড়বে এবং কৃষকরা স্বস্তি পাবে বলে প্রত্যাশা কৃষি কর্মকর্তাদের।

কিশোরগঞ্জবৃষ্টিকৃষকবোরো ধানজমিফসল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise