প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব, অপহৃত একাধিক বনজীবী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিপ্রকাশ: ০৫ মে ২০২৬, ২১:০৮
সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব, অপহৃত একাধিক বনজীবী

সংগৃহীত ছবি

সুন্দরবনের বিভিন্ন নদী ও খাল থেকে গত দুইদিনে ২০ থেকে ২৫ জন জেলে ও মৌয়ালকে অপহরণ করেছে মাছ-কাঁকড়া ধরা ও মধু আহরণের সময় সশস্ত্র বনদস্যুরা। এর মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের নাম-পরিচয় শনাক্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বনজীবীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। মঙ্গলবার সন্ধ্যায় গহীন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরে আসা অপহৃতদের সহযোগীরা নিশ্চিত করেছেন বিষয়টি।

তাদের ভাষ্য, সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দস্যুরা চুনকুড়ি নদীর গোয়ালবুনিয়া দুনের মুখ, ধানোখালীর খাল, মামুন্দো নদীর মাইটভাঙা খাল এবং মালঞ্চ নদীর চালতেবাড়ি খালে অভিযান চালায়। নিজেদের আলিম ওরফে আলিফ বাহিনী ও ডন বাহিনী পরিচয় দিয়ে প্রতিটি নৌকা থেকে একজন করে জেলে-মৌয়ালকে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা। শনাক্ত হওয়া অপহৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার আল-মামুন (১৬), মনিরুল মোল্লা (২৬), সঞ্জয় মণ্ডল (২৫), হৃদয় মণ্ডল (৪৭), রবিউল ইসলাম বাবু (৩৫), রবিউল ইসলাম (২৪), শুকুর আলী গাজী (৩২), হুমায়ুন (২৭), আব্দুল সালাম (৪৫), আবুল কালাম (৪৭), শাহাজান গাজী (৫০), সিরাজ গাজী (৪০), আবুল বাসার বাবু (৩৭), আল-আমিন (৩৫), ইব্রাহিম গাজী (৫৫) এবং মুরশিদ আলম (৩৫)। নিরাপত্তার কারণে পরিচয় প্রকাশ করা হয়নি অন্যদের।

অপহরণের পরপরই দস্যুরা কয়েকজন ভুক্তভোগীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ইব্রাহিমের জন্য ৩০ হাজার টাকা, মুরশিদের জন্য ১ লাখ টাকা এবং আব্দুল সালামের জন্য ২৫ হাজার টাকা দাবি করা হয়েছে। অন্যদের বিষয়ে কোনো দাবি জানানো হয়নি এখনও। ভুক্তভোগীদের স্বজনরা জানান, একই বাহিনীর বিরুদ্ধে আগে থেকেই অপহরণ, মুক্তিপণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাদের মতে, কার্যকর পদক্ষেপ না থাকায় দস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয় জেলে ও মৌয়ালরা বলছেন, আগের তুলনায় আরও ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। বনজ সম্পদ লুটপাট ও বন্যপ্রাণী শিকারের মতো অপরাধেও জড়াচ্ছে দস্যুরা।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, কয়েকজন বনজীবী অপহরণের খবর পাওয়া গেছে। তিনি উল্লেখ করেন, অপহৃতদের নিরাপত্তার কথা বিবেচনায় বিস্তারিত তথ্য দিতে অনীহা দেখাচ্ছেন পরিবার ও সহযোগীরা। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানিয়েছেন, অনেক ক্ষেত্রে সমঝোতার চেষ্টা করেন জেলেরা নিজেরাই। তার ভাষ্য, জিম্মিদের নিরাপত্তার কারণে প্রশাসনকে তথ্য দিতে চান না স্বজনরা। গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।

অপহরণসুন্দরবনবনদস্যুবনজীবী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise