নবজাতকের মৃতদেহ ডোবায়
জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌর শহরের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে নবজাতকের মরদেহ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের বোষপাড়া এলাকায় ঘটে ঘটনাটি। নিশ্চিত করেছেন সদর থানার ওসি নুর মোহাম্মদ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রাতের কোনো এক সময় ডোবার মধ্যে ফেলে যাওয়া হয় পলিথিনে মোড়ানো মৃতদেহটি। শিয়াল ও কুকুর সেটি টেনে তুললে নজরে পড়ে স্থানীয়দের। ৯৯৯ এ কল দিলে আসে পুলিশ।
মরদেহটি পাঠানো হয়েছে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে। তার পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। সদর থানার ওসি বলেছেন, খোঁজখবরের পর নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।



