প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘নিজস্ব মতবাদ’ প্রচারের অভিযোগে পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধিপ্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৯:১৩
‘নিজস্ব মতবাদ’ প্রচারের অভিযোগে পীরকে পিটিয়ে হত্যা

‘মবের’ হাতে প্রাণ গেল আরও একজনের। এবার ভণ্ড পীর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হলো আবদুর রহমান শামীম জাহাঙ্গীর (৬২) নামে এক ব্যক্তিকে। আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে ঘটে নৃশংস এ ঘটনা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় দেখা দেয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ।

জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার আগে হামলা হয় তার আস্তানায়, দেওয়া হয় আগুনও।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানালেন, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের বিরুদ্ধে কিছুদিন ধরে ধর্ম অবমাননা ও বিকৃতির অভিযোগ ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সঞ্চার হচ্ছিল ক্ষোভ। সেই ক্ষোভের বশেই শনিবার আইন হাতে তুলে নিলেন গ্রামবাসী। পিটিয়ে গুরুতর আহত করলেন জাহাঙ্গীরকে। পরে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি তাকে।

বিক্ষুব্ধ কয়েকজনের ভাষ্য, উপজেলার ইসলামপুরে ‘কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীরের দরবার শরিফ’ নামে আখড়া চালাচ্ছিলেন ওই প্রবীণ। সম্প্রতি তার ‘ইসলামবিরোধী’ ও ‘বিভ্রান্তিকর’ বক্তব্যসহ কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়ালে বাড়ে উত্তেজনা।

তাদের অভিযোগ, জাহাঙ্গীর প্রচার করতেন নিজস্ব মতবাদ, ধর্মীয় অনেক আচার-আচরণ পালন করতেন নিজের রীতিতে। ধর্মীয় বিধান নিয়েও নানা সময়ে করতেন বিতর্কিত মন্তব্য।

হয়রানির শিকার হওয়ার শঙ্কায় নাম প্রকাশ না করে ঘটনার বর্ণনা দিলেন কয়েক বিক্ষুব্ধ ব্যক্তি— শনিবার সকালে জাহাঙ্গীরের কর্মকাণ্ড নিয়ে উত্তেজনা চরমে পৌঁছালে তার দরবারে হামলা চালায় কয়েকশ মুসল্লি ও এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা আস্তানায় ভাঙচুর করার পর আগুনও দেয় সেখানে। এ সময় জাহাঙ্গীর ও তার অনুসারীদের করা হয় মারধর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

‘আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীরকে নেওয়া হয় হাসপাতালে। ভর্তির ৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়’,  বলেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন।

হামলা ও গণপিটুনির তথ্য নিশ্চিত করলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন। ‘তৌহিদী জনতার বিশাল মব তৈরি হওয়ায় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল পরিস্থিতি। আমরা চেষ্টা করেও বাঁচাতে পারিনি তাকে। এটি আমাদের জন্য একটি অনাকাঙ্ক্ষিত ব্যর্থতা।’

জাহাঙ্গীর সম্পর্কে অবগত কয়েকজন জানালেন, ঢাকায় স্নাতকোত্তর শেষ করে দীর্ঘদিন করেন শিক্ষকতা। পরে এলাকায় ফিরে গড়েন আস্তানা। তার বিরুদ্ধে প্রথম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা হয় ২০২১ সালের মে’তে। গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগও করেছিলেন তিনি। জামিনে মুক্ত হয়ে পুনরায় জড়ান আগের কর্মকাণ্ডে। ধীরে ধীরে বাড়তে থাকে স্থানীয়দের ক্ষোভ; যার পরিপ্রেক্ষিতে ঘটল গণপিটুনির ঘটনা।

কুষ্টিয়াপীরমাজার
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise