প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডিজেল সংকটে ঈশ্বরদীতে হাহাকার, মন্ত্রীকে জানিয়েও মেলেনি প্রতিকার

পাবনা প্রতিনিধিপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ২০:৩৫
ডিজেল সংকটে ঈশ্বরদীতে হাহাকার, মন্ত্রীকে জানিয়েও মেলেনি প্রতিকার

আগামীর সময় গ্রাফিক্স

আধুনিক কৃষিযন্ত্রের সমাহার থাকলেও জ্বালানি তেলের অভাবে খাঁ খাঁ করছে পাবনার ঈশ্বরদীর ফসলি মাঠ। ডিজেল সংকটে চাষাবাদ ও ফসল কাটা নিয়ে চরম বিপাকে পড়েছেন কয়েকশ’ কৃষক। ড্রাম বা ক্যানে তেল বিক্রিতে প্রশাসনের নিষেধাজ্ঞার অজুহাতে পাম্পগুলো কৃষকদের জ্বালানি দিচ্ছে না। ফলে সেচযন্ত্র থেকে শুরু করে কয়েক কোটি টাকা মূল্যের কম্বাইন্ড হারভেস্টর— সবই এখন অচল।

খোদ কৃষিমন্ত্রীর মৌখিক নির্দেশনার দুই দিন পার হলেও স্থানীয় পর্যায়ে সমস্যার কোনো সমাধান পাননি ভুক্তভোগীরা।

গত রবিবার বিকালে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসে জড়ো হন ৪০ থেকে ৪৫ জন ভুক্তভোগী কৃষক। সেখানে কোনো সুরাহা না পেয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক ময়েজ উদ্দিন (কুল ময়েজ) সরাসরি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোনে সমস্যার কথা জানান। মন্ত্রী তাৎক্ষণিক কৃষি কর্মকর্তাকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। এরপর কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বারে দ্বারে ঘুরলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত পাম্প থেকে তেল পাননি বলে অভিযোগ তুলেছেন।

কৃষক ময়েজ উদ্দিন আক্ষেপ প্রকাশ করে জানান, ‘মন্ত্রী সরাসরি কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার পরও আমরা পাম্পে গিয়ে তেল পাচ্ছি না। ইউএনও সাহেব বলেছিলেন কৃষি কর্মকর্তা চিঠি দিলে তিনি দেখবেন। এই চিঠি আর নির্দেশের চক্করে আমাদের চাষাবাদ লাটে ওঠার জোগাড়।’

বর্তমানে জমি চাষে পাওয়ার টিলার, সেচের জন্য শ্যালোমেশিন আর ফসল কাটায় ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক কম্বাইন হারভেস্টর। এসব যন্ত্রের প্রতিটির জন্যই ডিজেল অপরিহার্য। কিন্তু বিশাল আকৃতির এসব যন্ত্র পাম্পে নিয়ে যাওয়া অসম্ভব হওয়ায় কৃষকরা যুগ যুগ ধরে ক্যানে করে তেল সংগ্রহ করতেন। বর্তমানে সেই পথ বন্ধ থাকায় থমকে গেছে কৃষি উৎপাদন।

পৌর সদরের ইস্তা মহল্লার কৃষক আদম আলীর আটটি কৃষিযন্ত্র চালাতে প্রতিদিন প্রায় ১০০ লিটার ডিজেল প্রয়োজন। তিনি দুশ্চিন্তা প্রকাশ করে জানান, ‘দুই-তিন দিন পরপর মাত্র ৫০-৬০ লিটার তেল দিচ্ছে পাম্প থেকে, যা দিয়ে একদিন চালানোই কঠিন। ফসল ঘরে তোলা নিয়ে আমরা চরম অনিশ্চয়তায় আছি।’

অসাধু ব্যবসায়ীরা তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন সাধারণ কৃষকরা। কৃষক জাহিদুল ইসলাম (গাজর জাহিদ) এ প্রসঙ্গে জানান, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু আমরা আবাদের জন্যই তেল পাচ্ছি না। মাঠের ফসল মাঠেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।’

ময়েজ উদ্দিনের মতে, কৃষকদের জন্য সুনির্দিষ্ট ডাটাবেস বা ‘কৃষি কার্ড’ না থাকায় এই ভোগান্তি প্রকট হচ্ছে। কার্ড থাকলে পাম্পে কৃষকের পরিচয় নিয়ে কোনো সংশয় থাকত না।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। ‘মন্ত্রীর নির্দেশের পর আমরা পদক্ষেপ নিয়েছি। পাম্প মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, বুধবার থেকে সব কৃষক চাহিদা অনুযায়ী তেল পাবেন।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব জানান, মূলত ড্রামে তেল নিতে গেলে অন্য গ্রাহকদের সঙ্গে  তৈরি হয়। তবে সমস্যা সমাধানে পাম্প মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। কৃষি বিভাগকে বিষয়টি নিবিড়ভাবে তদারকি করতে বলা হয়েছে।

পাবনাকৃষিজ্বালানি সংকট
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise