প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২০ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে পূর্বধলার হাজারো মানুষ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধিপ্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩:২৮
২০ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে পূর্বধলার হাজারো মানুষ

ছবি: আগামীর সময়

নেত্রকোনার পূর্বধলায় প্রায় তিন কিলোমিটার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ২০ বছর ধরে পড়ে আছে সংস্কারহীন অবস্থায়। ফলে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন কয়েক হাজার মানুষ।

পূর্বধলা রেলওয়ে স্টেশন থেকে জারিয়া ইউনিয়নের বাড়হা পর্যন্ত সড়কটি এক সময় ছিল পিচঢালা। এখন পিচ ও খোয়া ওঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

সরেজমিনে দেখা যায়, পূর্বধলা সদর থেকে বুধি, বারধার, জুগলী, ভিতরগাঁও ও কান্দাসহ প্রায় ১০টি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান পথ এটি। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে প্রতিদিনই পোহাতে হচ্ছে দুর্ভোগ।

অটোরিকশা চালক উজ্জ্বল মিয়া জানিয়েছেন, রাস্তার অবস্থা এত খারাপ যে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে গাড়ি চালানো। বৃষ্টির দিনে গর্তে পানি জমে সড়কটি হয়ে পড়ে আরও বিপজ্জনক।

স্থানীয় পথচারী তারা মিয়া বলেছেন, এই রাস্তার অবস্থা এতটাই বাজে যে, এখান দিয়ে শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত প্রায় অসম্ভব।

এলাকাবাসীর অভিযোগ, প্রতি নির্বাচনের আগে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও গত দুই দশকে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ।

জানা যায়, ২০০৫ সালে তৎকালীন সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলী পাকা করেন সড়কটি। এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি।

উপজেলা প্রকৌশল বিভাগ জানাচ্ছে, সড়কটি রেললাইনের পাশ দিয়ে হওয়ায় মালিকানা ও সীমানা নিয়ে জটিলতা রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি না থাকায় বরাদ্দ থাকা সত্ত্বেও শুরু করা যাচ্ছে না কাজ।

উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলছিলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। অনুমতি মিললেই অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে সংস্কার কাজ।’

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা জানালেন, ‘এলজিইডি এবং রেলওয়ে—উভয় পক্ষের সাথেই কথা হয়েছে। জনস্বার্থে আইনি ও প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দীর্ঘদিনের ভোগান্তির পর প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেও দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নেত্রকোনাবেহাল সড়ক
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise