প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘শনির দশা’ কাটাতে প্রস্তুত সিলেট

সিলেট অফিসপ্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২৩:৫৮
‘শনির দশা’ কাটাতে প্রস্তুত সিলেট

সংগৃহীত ছবি

সিলেটের পর্যটন ব্যবসায় সেই করোনাকাল থেকে যেন চলছে শনির দশা। গত কয়েক বছরে মৌসুমেও সুদিন না দেখে এমন বলছেন পর্যটন ব্যবসায়ীরা। চব্বিশের পর রাজনৈতিক অস্থিরতা, ভোলাগঞ্জের সাদা পাথর লুটের মতো ঘটনা বাড়িয়ে দিয়েছিল তাদের হতাশা। আর বেহাল ঢাকা-সিলেট মহাসড়ক যেন মরার ওপর খাঁড়ার ঘা।

এবার ঈদুল ফিতরের লম্বা ছুটিতে সুদিন দেখার প্রত্যাশায় চাঙা হয়েছেন ব্যবসায়ীরা। পর্যটক বরণে নিচ্ছেন নানা উদ্যোগ।

সিলেটের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের প্রস্তুতির কথা।

স্থানীয় প্রসাধনী ব্যবসায়ী সোহল আহমদ বেশ উৎফুল্ল। বললেন, ‘আমার দোকানটা একটু ছোটো ছিল। এবার বড় করেছি। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ঈদের জন্য প্রচুর মালামাল কিনেছি। গত দুই বছরের তুলনায় এবার বেশি পর্যটক আসবে। তাই প্রস্তুতিও বেশি নিয়েছি।’

ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার ‘সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টের’ ব্যবস্থাপক জুয়েল মিয়া জানালেন অতিথিবরণের আয়োজন।

‘আমাদের রিসোর্টে ৩০ শতাংশের বেশি বুকিং আগেই হয়ে গেছে। এখনও ঈদের দুই-তিনদিন বাকি। আশা করছি সবগুলো বুকিং হয়ে যাবে।’

‘গেল দেড় বছরে রাজনৈতিক অস্থিরতার কারণে ভালো ব্যবসা হচ্ছে না। নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা থাকায় এবার ভালো ব্যবসা হবে আশা করছি’- বলছিলেন ভোলাগঞ্জের পর্যটন বাজারের জিরো পয়েন্ট রেস্তোরার মালিক মহিন উল্লাহ।

নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত হোটেল গোল্ডেন সিটির মহাব্যবস্থাপক মৃদুল কান্তি দত্ত মিষ্টুও বেশ আশাবাদী।

‘পূর্বের বছরগুলোতে ভালো প্রস্তুতি থাকার পরও কখনও রাজনৈতিক পরিস্থিতি, কখনও বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ লেগেই ছিল। যদিও বৃষ্টির আভাস আছে, তারপরও এবার আমরা আশাবাদী- এবার শনির দশা কাটবে।’

জাফলং, পান্থুমাই, বিছানাকান্দিসহ জেলার বেশিরভাগ পর্যটন কেন্দ্রের অবস্থান গোয়াইনঘাট উপজেলায়। সেখানকার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী পর্যটকদের নিরাপত্তায় নিয়েছেন নানা পদক্ষেপ।

‘আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ, স্কাউট, স্থানীয় স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। প্রতিবারের মতো এবারও মাইকিংয়ের ব্যবস্থা থাকছে, যাতে কেউ হারিয়ে গেলে মাইকিং করা যায়। অন্যান্য বছরের চেয়ে এবার ফোর্সও বেশি থাকবে।’

গোয়াইনঘাটে পর্যটকদের চাপ জেলার অন্যান্য স্পট থেকে কিছুটা বেশিই থাকে বলে জানালেন ইউএনও। এবার অন্তত চার লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন তিনি।

‘দেশের সার্বিক অবস্থা অত্যন্ত ভালো আছে, ছুটিও বেশি। যে কারণে অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি পর্যটক আগমন হবে বলে আমাদের প্রত্যাশা।’

সিলেটঈদের আনন্দপর্যটন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise