আগামীর সময়

বরগুনা সদরকে হামের রেড জোন ঘোষণা, তিন শিশুর মৃত্যু

বরগুনা সদরকে হামের রেড জোন ঘোষণা, তিন শিশুর মৃত্যু

ছবিঃ আগামীর সময়

বরগুনায় হামের সংক্রমণের হার অত্যধিক বেড়ে যাওয়ায় সদর উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। পরীক্ষাগারে পাঠানো নমুনার ৩০ শতাংশ রোগীর শনাক্ত হচ্ছে হাম। রোগটিতে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক লোকজনও। এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে প্যারাসিটামল ছাড়া দেওয়া হয় না অন্য কোনো ওষুধ। ওষুধ কিনতে হয় ফার্মেসি থেকে। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা।

বরগুনা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ১০ জন রোগী। গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত হাম-সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১৩২ জন। এর মধ্যে ৭৪ জন রোগীর নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। যার মধ্যে শনাক্ত হয়েছে ২৫ জন। বরগুনা থেকে উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে রেফার করা রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ শিশুর।

ঢলুয়া এলাকার বাসিন্দা শিউলি বেগম বলেছেন, ‘তার শিশুসন্তানকে নিয়ে চারদিন ধরে সদর হাসপাতালে ভর্তি। এতে তার ৫ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে। হাসপাতাল থেকে দেওয়া হয় শুধু প্যারাসিটামল।

বরগুনার সদর উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জেলায় এখন পর্যন্ত ২৫ জনের শরীরে শনাক্ত হয়েছে হাম। ইতোমধ্যে আমরা টিকাদান শুরু করেছি। আশা করি, এই মহামারি থেকে খুব শিগগিরই আমরা ফিরে আসতে পারব বলে জানান বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

    শেয়ার করুন: