শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রতীকী ছবি
কেরানীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মনির নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার রাতে ঘটনা ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কালীগঞ্জে।
আটক মনির মাদারীপুরের শিবচর উপজেলার নলঘোড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে কালীগঞ্জ বাজারের এলাকার একটি মার্কেটে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয় শিশুটি। অনেক সময় পার হলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। মনিরের কাছেও খোঁজ জানতে চায় শিশুটির মা। পরে সন্ধ্যায় শিশুটি বাসায় ফিরে মিনির তার সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মনিরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে মনিরকে আটক করে থানায় আনা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর মনিরকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হবে আদালতে।



