প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রশ্ন কবির হোসেনের

কৃষক বলে কি আমরা কোট-টাই পরতে পারব না

টাঙ্গাইল প্রতিনিধিপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৪৩
কৃষক বলে কি আমরা কোট-টাই পরতে পারব না

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে মঙ্গলবার কৃষক কার্ড নিয়েছেন টাঙ্গাইলের কৃষক কবির হোসেন। কৃষক কার্ড নেওয়ার সময় সাবলীল ও প্রমিত ভাষায় তিনি একটি বক্তব্য দেন। এই সংবাদ প্রচারের পরপরই তাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়। তিনি প্রকৃতপক্ষে কৃষক কি না, তা নিয়েও চলে নানা বিতর্ক। একই সঙ্গে ভাইরাল হয় ২০২৫ সালে তার ফেসবুকে পোস্ট করা কিছু এআই জেনারেটেড ছবিও। এতে আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি।

একটি গরুর খামার আছে কবির হোসেনের। আজ বৃহস্পতিবার সকালে কবিরের বাড়িতে গিয়ে জানা যায়, নিজের জমিতে তিনি সেচ প্রকল্পের মাধ্যমে চাষাবাদ করেন প্রায় ৬ শতক জমি। বাড়ির আঙিনায় সবজি চাষও করেন তিনি। কৃষিকাজের পাশাপাশি সংসার চালাতে তৈরি করেন ভিডিও কনটেন্ট।

নিজের অবস্থান পরিষ্কার করে কবির হোসেন বলেছেন, তিনি একজন প্রকৃত প্রান্তিক কৃষক। তার পরিবার ও পূর্বপুরুষরা কৃষিনির্ভরশীল। কৃষিকাজের পাশাপাশি তিনি ভিডিও কনটেন্ট তৈরি করেন। সেই ভিডিওতে ভিউ পাওয়ার আশায় কিছু কিছু কনটেন্ট তৈরি করেন এআই দিয়েও। এখন ছড়িয়ে পড়েছে সেসব ছবিই।

আমি সুন্দর করে, শুদ্ধ ভাষায়, ভদ্র সুরে কিছু কথা বলেছি— সেটাই কি অপরাধ?— প্রশ্ন রাখেন তিনি। তার ভাষ্য, দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমার কোন ছবি আসল আর কোনটা নকল দয়া করে বিশ্লেষণ করে দেখবেন

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কৃষক বলে কি আমরা কোট-টাই পরতে পারব না? সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে কৃষকরা কোট-টাই পরতে পারবে না? আমি এটার তীব্র নিন্দা জানাই। যারা ট্রল করছেন, তারা এসে দেখুন আমার বাড়ি, আমার জমি। তারপর বিচার করুন। আমি যদি প্রতারক হই, তবে যে শাস্তি দেবেন মেনে নিতে রাজি।

‘আমি সুন্দর করে, শুদ্ধ ভাষায়, ভদ্র সুরে কিছু কথা বলেছি— সেটাই কি অপরাধ?’— প্রশ্ন রাখেন তিনি। তার ভাষ্য, দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমার কোন ছবি আসল আর কোনটা নকল দয়া করে বিশ্লেষণ করে দেখবেন।

কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারুটিয়া গ্রামের আবু সাইদ (ননী) তালুকদারের ছেলে।

জানা যায়, দুই ভাই ও দুই বোনের মধ্যে কবির হোসেনই সবার বড়। তার বাবা চারজন সন্তানকে লালনপালন করেছেন কৃষিকাজ করেই। কবির হোসেনেরও রয়েছে এক ছেলে এক মেয়ে। তিনিও মেয়েকে বিয়ে দিয়েছেন কৃষি কাজ করেই।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লা খান জানান, নিজস্ব জমি তেমন নেই কবির হোসেনের। তবে সেচ প্রকল্পের জমিতে চাষাবাদ করেন তিনি। একটি গরুর খামার আছে তার। আবার সবজি চাষ করেন ভিটে-বাড়িতে। তিনি আরও জানান, অনেকে বিভ্রান্ত হচ্ছেন, তার সুন্দর বাচনভঙ্গি ও পোশাক দেখে। কিন্তু তিনি প্রকৃত কৃষক।

সরেজমিন পরিদর্শন করেছি আমরা। সেখানে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে পেয়েছি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

কবির হোসেনের শ্যালক মো. হাসান তালুকদার জানান, বহু বছর আগে বিদেশে গিয়েছিলেন কবির। সেখানে সুবিধা করতে না পেরে দেশে ফিরে জীবিকা নির্বাহ করেন কৃষিকাজ।

স্থানীয় কৃষক শফিক তালুকদার বলেছেন, কবিরের বাপ-দাদার আমলে জমি ছিল; কিন্তু ভাগ-বাটোয়ারা করে তা কমে গেছে। তবুও ছাড়েননি কৃষি তিনি।

কবির হোসেন প্রকৃত কৃষক কিনা জানতে সরেজমিন তদন্ত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম ও উপপরিচালক আশেক পারভেজ। তদন্তে প্রমাণ মিলেছে কবির হোসেন একজন প্রকৃত প্রান্তিক কৃষক। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে নিশ্চিত করেছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক আব্দুর রহিম বলছেন, প্রকৃত বিষয়টি উদ্ঘাটনের জন্য সরেজমিন পরিদর্শন করেছি আমরা। সেখানে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে পেয়েছি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তিনি প্রান্তিক পর্যায়ের একজন কৃষক।

তারেক রহমানসোশ্যাল মিডিয়াপ্রধানমন্ত্রীকৃষক কার্ডকৃষিকৃষক
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise