বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নজরুল ইসলাম

সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নজরুল ইসলাম। পদোন্নতির আগে তিনি কর্মরত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে। তিনি স্বপদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন পরবর্তী নির্দেশ জারির আগ পর্যন্ত।
আজ রবিবার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ-১ থেকে এ বিষয়ে ইস্যু করা হয় অফিস অর্ডার।
নজরুল ইসলাম ২০২১ সালের অক্টোবর মাস থেকে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই কর্মসূচি অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট কর্তৃক পরিচালিত হচ্ছে। যা দেশে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ ব্যাংকে কর্মজীবনে তিনি দায়িত্ব পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে। এর মধ্যে ছিল ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ।
নজরুল ইসলাম স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি জার্মানি থেকে সম্পন্ন করেন সনদপ্রাপ্ত রিস্ক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ (সিইআরএম) ডিগ্রি। তার জন্ম ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।



