প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

এস আলমের হাতে ফিরিয়ে দিন ইসলামী ব্যাংক, দাবি চাকরিচ্যুতদের

বিশেষ প্রতিনিধিপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৮
এস আলমের হাতে ফিরিয়ে দিন ইসলামী ব্যাংক, দাবি চাকরিচ্যুতদের

রাজধানীর দিলকুশার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রবিবার সকালে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তারা

ইসলামী ব্যাংকসহ ৫ ব্যাংকের মালিকানা এস আলমের কাছে ফেরত দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তারা।

রবিবার সকালে রাজধানীর দিলকুশার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানান চট্টগ্রামের পটিয়া অঞ্চলের চাকরিচ্যুত কর্মকর্তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ব্যাংকে কর্মরত থাকলেও রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে বিনা কারণে চাকরিচ্যুত হয়েছেন তারা। পূর্বের মালিকানা কাঠামো পুনর্বহাল করে এস আলমের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে বলেও দাবি করেছেন তারা। বাতিল করতে হবে বর্তমান পরিচালনা পর্ষদ। একই সঙ্গে তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া পটিয়ার বাসিন্দা আল-আমিন বলেছেন, কোনো অন্যায় করিনি আমরা। হঠাৎ করেই চাকরি চলে গেছে আমাদের। ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি।

বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের বৈষম্যের শিকার বলে দাবি করেন।

অন্যদিকে, ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের একাংশের দাবি, ২০১৭ সালে রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে ব্যাংকটি দখল করে নেয় এস আলম গ্রুপ। তারা অভিযোগ করেন, তখন ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়া হয় বৈধ মালিক ও বিদেশি শেয়ারহোল্ডারদের। পরবর্তী সময়ে চালানো হয় ব্যাপক নিয়োগ বাণিজ্য।

গ্রাহক ফোরামের প্রতিনিধিদের এক কর্মকর্তা জানান, অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণ মানবাধিকার লঙ্ঘন নয়। দেশের বিভিন্ন জেলার মানুষকে বঞ্চিত করে নির্দিষ্ট অঞ্চল থেকে লোক নিয়োগ দেওয়াই ছিল বড় বৈষম্য।

সমাবেশে বক্তারা দাবি করেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত প্রায় ৭ হাজার ২২৪ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় ইসলামী ব্যাংকে। যাদের অধিকাংশই চট্টগ্রাম অঞ্চলের। এর মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ে গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে আয়োজন করা হয় একটি মূল্যায়ন পরীক্ষার। এতে ৫ হাজার ৩৮৫ জনকে অংশ নিতে বলা হলেও পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত ছিলেন প্রায় ৪ হাজার ৯৭১ জন।

বিক্ষোভইসলামী ব্যাংকচাকরিচ্যুতএস আলমমালিকানা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise