আগামীর সময়

দেশের বাজারে বাড়ল সোনার দাম

দেশের বাজারে বাড়ল সোনার দাম

ফাইল ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৭০ হাজার ৪২৯ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ৬৮ হাজার ১৯০ টাকা।

আজ বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১০টা থেকে নতুন এ মূল্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ১১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১ হাজার ২৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।

অন্যদিকে রুপার দামও বাড়িয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    শেয়ার করুন: