জ্বালানি তেল সরবরাহে বিপিসির নতুন সিদ্ধান্ত

সংগৃহীত ছবি
দেশে জ্বালানিসংকট মোকাবিলায় একের পর এক নির্দেশনা দিচ্ছে সরকার। এবার এলো নতুন আরেক সিদ্ধান্তের ঘোষণা।
জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) খোলা থাকবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনে থাকা বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো।
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে বিপিসি। বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম বা সূচি নির্ধারিত আছে। নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে।
ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা থেকে সারা দেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন বা ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল পাঠানো হচ্ছে।

