প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

অনলাইন ডেস্কপ্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:০৫
সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

সংগৃহীত ছবি

রাজধানীর কাঁচাবাজারে কয়েক সপ্তাহ ধরেই অস্থিরতা বিরাজ করছে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্রেতারা। ডিম থেকে শুরু করে সবজি, মাছ কিংবা মাংস–প্রতিটি পণ্যের গায়ে যেন আগুনের আঁচ।

শুক্রবার (১ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস প্রতি কেজি ৭৮০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ বিক্রেতা ৮০০ টাকার নিচে বিক্রি করছেন না।

কয়েক সপ্তাহ ধরে ডিমের দামও বেশ চড়া। বাজারে ১১০ টাকা ডজনের লাল ডিম এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। সাদা ডিমের দামও ডজনপ্রতি বেড়েছে প্রায় ১০ টাকা।

মুরগির বাজারেও একই দশা। রমজানে যে সোনালি মুরগি ২৯০-৩২০ টাকায় পাওয়া যেত, তা এখন ৩৬০-৩৭০ টাকার নিচে মিলছেই না। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা কেজি দরে। আর দেশি মুরগির দাম তো সাধারণের নাগালের প্রায় বাইরে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুনের দাম ঠেকেছে ১৩০ থেকে ১৫০ টাকায়। একইভাবে কাঁকরোলের দামও বেশ চড়া; প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

অন্যান্য সবজির মধ্যে টমেটো ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, পটোল ৬০-৭০ টাকা, ঝিঙে ৬০-৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা এবং করলা ও লাউ প্রতিটি ৬০-৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচকলার হালি এখন ৪০ থেকে ৫০ টাকা।

এ ছাড়া আলু ২০-২৫ টাকা, পেঁপে ৭০ টাকা, গাজর ৮০ টাকা এবং শসা ১০০-১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা ও ধুন্দুলের দাম কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে।

মাছের বাজারেও এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাশ এখন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকায়। তেলাপিয়া ২৩০ টাকা আর রুই মাছের কেজি ৩২০ থেকে ৩৬০ টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত।

এ ছাড়া পাবদা ৩৮০ টাকা, কাতল ৪০০ টাকা এবং টেংরা মাছ ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট ও বড় গলদা চিংড়ি যথাক্রমে ১ হাজার থেকে ১ হাজার ২৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

সবজিমাছকাঁচাবাজার
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise