বিএবির নতুন ভাইস চেয়ারম্যান রাশেদ-শরীফ
প্রেস বিজ্ঞপ্তি

ছবি: বিএবি
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্’র (বিএবি) নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহির চলতি মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য তথা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিএবি’র ২৩০ তম নির্বাহী কমিটির সভায় এ নির্বাচন হয়। সভায় সভাপত্বিত করেন বিএবি চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।



