প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বিস্তৃত হলো ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘তারা’

প্রেস বিজ্ঞপ্তিপ্রকাশ: ০৪ মে ২০২৬, ১৮:১৯
বিস্তৃত হলো ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘তারা’

সংগৃহীত ছবি

ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘তারা’ ৯ বছরে ৫ লাখ নারী গ্রাহকের আস্থা অর্জন করেছে। ২০১৭ সালের ৪ মে যাত্রা শুরু করা এই উদ্যোগ এখন একটি পূর্ণাঙ্গ আর্থিক ইকোসিস্টেমে পরিণত হয়েছে, যেখানে খুচরা থেকে এসএমই— প্রতিটি ধাপে নারীদের আর্থিক সেবায় যুক্ত করা হচ্ছে।

ব্যাংকটির তথ্যমতে, দেশের ব্যাংক খাতে নারীদের রিটেইল ডিপোজিটের প্রায় ২৫ শতাংশই ‘তারা’ সেগমেন্টে রয়েছে। বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ নারী গ্রাহকের ডিপোজিটের পরিমাণ ১৪ হাজার কোটি টাকার বেশি। গত ৯ বছরে গ্রাহকসংখ্যা ৮০ গুণ এবং ডিপোজিট ৬০ গুণ বেড়েছে।

‘তারা’ প্ল্যাটফর্মটি দুটি মূল সেবা নিয়ে কাজ করছে— ‘তারা রিটেইল’ এবং ‘তারা এসএমই’। কর্মজীবী নারী, গৃহিণী, শিক্ষার্থী থেকে প্রবীণ— সব শ্রেণির নারীর জন্য আলাদা ব্যাংকিং সেবা সাজানো হয়েছে। ‘হোমমেকার্স অ্যাকাউন্ট’ গৃহিণীদের আয় প্রমাণের সীমাবদ্ধতা দূর করছে। অধিকাংশ গ্রাহককে ডিজিটাল পদ্ধতিতে অনবোর্ড করা হয়েছে। ডেবিট কার্ড ও ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে গেছে ঘরে ঘরে।

এসএমই খাতে ‘তারা’ এখন ১ লাখ ২৮ হাজারের বেশি নারী উদ্যোক্তাকে সেবা দিচ্ছে। এ খাতে ঋণের পরিমাণ ২ হাজার ৬০০ কোটি এবং ডিপোজিট ২ হাজার ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। নারী উদ্যোক্তাদের ঋণখেলাপির হার মাত্র ১.১৪ শতাংশ, যা খাতটির স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।

উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে ‘তারা উদ্যোক্তা মেলা’ এবং ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৫০০-এর বেশি নারী উদ্যোক্তা ব্যবসা ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং ও ট্যাক্স বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন। পাশাপাশি ‘আমরাই তারা’ উদ্যোগের মাধ্যমে দেশের ৩৩টি জেলায় প্রায় ১ হাজার ২০০ নারী উদ্যোক্তার কাছে পৌঁছানো হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান উল্লেখ করেছেন, নারীরা ব্যাংকিং সেবার একটি অংশ নয়, বরং একটি পূর্ণাঙ্গ সেগমেন্ট। তার ভাষ্য, গত ৯ বছরের অর্জন লাখ লাখ নারীর জীবনে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন এবং ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে।

আন্তর্জাতিক অঙ্গনেও ‘তারা’ স্বীকৃতি পেয়েছে। ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেনসহ বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে একাধিক পুরস্কার অর্জন করেছে এই উদ্যোগ। এসব স্বীকৃতি ‘তারা’কে একটি কার্যকর ও অনুসরণযোগ্য ব্যাংকিং মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে।

ব্যাংকটি জানিয়েছে, নারীদের আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার করতে ডিজিটাল সেবা, প্রশিক্ষণ ও উদ্যোক্তা সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্র্যাক ব্যাংকনারী উদ্যোক্তাব্যাংকিং প্ল্যাটফর্ম
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise