প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র

প্রেস বিজ্ঞপ্তিপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৭:২০
ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র

ব্র্যাক ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে চলছে ব্যাংকিং সেবা

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো রেমিট্যান্স। প্রবাসীদের ঘামঝরা এই অর্থ শুধু পরিবারের মুখে হাসিই ফোটায় না, সমৃদ্ধ করে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারও। তবে দীর্ঘদিন ধরেই রেমিট্যান্সের একটি বড় অংশ অনানুষ্ঠানিক চ্যানেলে প্রবাহিত হওয়ার কারণে দেশের অর্থনীতি পাচ্ছিল না তার পুরো সুফল। এই প্রেক্ষাপটে এজেন্ট ব্যাংকিং এখন হয়ে উঠেছে এক নতুন সম্ভাবনার নাম। এই সম্ভাবনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং।

দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের ১,১২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের কল্যাণে সহজ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সেবায় আনুষ্ঠানিক চ্যানেলে ফিরছে প্রবাসী আয়, যা অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে অবৈধ চ্যানেলের দৌরাত্ম্য ও নানা সীমাবদ্ধতার কারণে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের একটি বড় অংশই যেত আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের বাইরে থেকে। গ্রাম-পাড়া-মহল্লায় এজেন্ট ব্যাংকিংয়ের বিস্তারের ফলে এখন ব্যাংকিং সেবা পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়।

এই চ্যানেলের মাধ্যমে ২০২৫ সালে ব্র্যাক ব্যাংক ২ হাজার ৭২০ কোটি টাকার রেমিট্যান্স বিতরণ করেছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। তবে শুধু প্রবৃদ্ধির অঙ্ক নয়, পরিবর্তনের মূল গল্প লুকিয়ে আছে ব্যাংকটির সেবার ধরনে। মোট অর্থের প্রায় ৮৫ শতাংশই সরাসরি জমা হয়েছে গ্রাহকের হিসাবে। ফলে নগদ নির্ভরতা কমেছে, বেড়েছে নিরাপত্তা ও স্বচ্ছতা। এই পরিবর্তন গ্রামীণ জীবনে তৈরি করছে নতুন বাস্তবতা। আগে যেখানে প্রবাসী আয়ের টাকা তুলতে শহরে যেতে হত, এখন সেই অর্থ পাওয়া যাচ্ছে হাতের কাছেই। এতে যেমন সময় ও খরচ বাঁচছে, তেমনি আর্থিক সেবার প্রতি বাড়ছে মানুষের আস্থা।

রেমিট্যান্স গ্রাহকরা ব্যাংকটির ‘প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’ সেবার মাধ্যমে সঞ্চয়ের সুযোগ পাচ্ছেন, যেখানে সুবিধাভোগীদের জন্য থাকছে বাড়তি অনেক সুযোগ-সুবিধা। শুধু অর্থ পৌঁছে দেওয়াই নয়, সেই অর্থকে কাজে লাগানোর সুযোগও তৈরি করছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির ‘স্বাবলম্বী’ ঋণসেবার মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে রেমিট্যান্স গ্রাহকদের। ২০২৫ সালে ৪ হাজার ৫০৬ জন গ্রাহক এই সুবিধা নিয়েছেন। যার মোট পরিমাণ ৪৯০ কোটি ৫৩ লাখ টাকা। ব্যাংকের মোট ‘স্বাবলম্বী’ ঋণের ৬১ শতাংশের বেশিই এসেছে এই চ্যানেল থেকে, যা এজেন্ট ব্যাংকিং চ্যানেলের প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

ব্যাংকটির নানান গ্রাহকবান্ধব উদ্যোগের ফলে প্রবাসী আয়ের ব্যবহারেও এসেছে পরিবর্তন। শুধু ভোগব্যয়ে সীমাবদ্ধ না থেকে রেমিট্যান্স সুবিধাভোগীরা এই অর্থ এখন বিনিয়োগ করছে ক্ষুদ্র ব্যবসা, কৃষি বা অন্যান্য আয়ে। এর ফলে তৈরি হচ্ছে স্বনির্ভরতার নতুন পথ। সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র। দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম জানান, দেশে রেমিট্যান্স প্রবাহকে সহজতর করতে আমরা এজেন্ট ব্যাংকিং সেবার উন্নয়ন অব্যাহত রেখেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উদ্ভাবনী ও সুবিধাজনক ব্যাংকিং সেবা শুধু আর্থিক অন্তর্ভুক্তিরই প্রসার ঘটায় না, বরং ব্যাংকিং চ্যানেলে বাড়ায় মানুষের আগ্রহও।

বিশেষজ্ঞদের মতে, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স সেবা সহজলভ্য হওয়ায় এখন অনানুষ্ঠানিক ও অবৈধ চ্যানেল থেকে সরে এসে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে আগ্রহী হচ্ছেন মানুষ। এতে করে শুধু ব্যক্তি নয়, সামগ্রিকভাবে লাভবান হচ্ছে দেশের অর্থনীতিও। বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির যাত্রায় এজেন্ট ব্যাংকিং এখন এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ দেখিয়ে দিচ্ছে যে, সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব দেশের প্রতিটি প্রান্তে। রেমিট্যান্সের এই নতুন যাত্রায়, গ্রাম থেকে শহর, সবখানেই বদলে যাচ্ছে আর্থিক অন্তর্ভুক্তির গল্প। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের হাত ধরে সেই গল্প এখন আরও গতিশীল, আরও অন্তর্ভুক্তিমূলক।

ব্র্যাক ব্যাংকব্র্যাক ব্যাংক পিএলসি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise