প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

স্মার্ট ও গ্লোবাল ফ্রিজিং সলিউশনে ওয়ালটনের নতুন অধ্যায়

প্রেস বিজ্ঞপ্তিপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২০:১৩
স্মার্ট ও গ্লোবাল ফ্রিজিং সলিউশনে ওয়ালটনের নতুন অধ্যায়

আন্তর্জাতিক বাজারে উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন ১৫টি মডেলের ফ্রিজ উন্মোচন করছেন ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করতে চলেছে ওয়ালটন। একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করেছে দেশের নাম্বার ওয়ান এই রেফ্রিজারেটর ব্র্যান্ড। ফ্রিজের নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড বাই সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার এবং আইসক্রিম ফ্রিজার। আধুনিক জীবনযাপন, স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, দৃষ্টিনন্দন ডিজাইন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সবকিছুর সমন্বয়ে ফ্রিজের এই নতুন লাইনআপ সাজিয়েছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন।

আজ শনিবার বিকালে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে অনুষ্ঠিত 'ওয়ালটন মেগা লঞ্চ' শীর্ষক অনুষ্ঠানে এসব নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিদ্যা সিনহা মীম, চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হক, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ভারতে ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সাহাসহ অন্য  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া ভার্চুয়াল মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররাও অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক বললেন, স্থানীয় বাজারে একক আধিপত্য বজায় রাখার পাশাপাশি ওয়ালটন এরই মধ্যে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে। আমাদের স্বপ্ন, বিশ্বের ১০০টিরও বেশি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডে প্রতিষ্ঠিত করা। এই স্বপ্ন পূরণের যাত্রাকে আরো বেগবান করার লক্ষ্যেই আন্তর্জাতিক বাজারে একসঙ্গে নতুন ১৫টি মডেলের ফ্রিজ উন্মোচন করা হলো। এর মধ্য দিয়ে স্মার্ট ও গ্লোবাল ফ্রিজিং সলিউশনে এক নতুন অধ্যায়ের সূচনা করল ওয়ালটন। ফ্রিজের এই নতুন লাইনআপ আন্তর্জাতিক বাজারে ওয়ালটন ব্র্যান্ডকে আরও সুসংহত করার পাশাপাশি বাজার সম্প্রসারণের গতি ত্বরান্বিত করবে বলে আশাবাদী।

অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজের উদ্ভাবনী প্রযুক্তি, ফিচারসহ অন্যান্য বিশেষ দিক তুলে ধরেন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ওয়ালটন ফ্রিজের আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী। তিনি জানালেন, মেগা লঞ্চ লাইনআপের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে সাইড বাই সাইড ৬২৯ লিটারের ৩২ ইঞ্চি ম্যাজিক মিরর মাল্টিমিডিয়া ডিসপ্লেসমৃদ্ধ স্মার্ট ফ্রিজ। এটি আধুনিক পরিবারের জন্য শুধু একটি রেফ্রিজারেটর নয়, বরং একটি স্মার্ট লাইফস্টাইল ডিভাইসও। ফ্রিজটির মাল্টিমিডিয়া হাব থেকে ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব ব্যবহার, অনলাইন শপিং এবং স্মার্ট ফিচার ব্যবহার করা যাবে। এতে রয়েছে ম্যাজিক মিরর টেকনোলজি, এআই ডক্টর, টার্বো কুলিং এবং এইট-ইন-ওয়ান কনভার্টিবল মোড। এ ছাড়া এই ফ্রিজ বিদ্যুৎসাশ্রয়ী এমএসও প্লাস ইনভার্টার প্রযুক্তি ও পৃথক কুলিং কন্ট্রোলের মাধ্যমে খাবার দীর্ঘসময় সতেজ রাখতে সক্ষম। আধুনিক রান্নাঘর ও স্মার্ট হোম লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এই মডেলটি।

এ ছাড়া নতুন লাইনআপে রয়েছে ৬১৯ লিটারের নতুন ডিজাইনের আরও দুটি সাইড বাই সাইড ফ্রিজ। এই মডেলে ওয়াটার ডিসপেনসার সুবিধাসহ যুক্ত করা হয়েছে অ্যাকুয়া ফাউন্টেন, ডুয়াল কন্ট্রোল সিস্টেম, সুপার ফ্রিজিং, হলিডে মোড এবং এমএসও প্লাস ইনভার্টার প্রযুক্তি। যা ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজনকে আরও সহজ ও আরামদায়ক করবে।

বিশ্বব্যাপী এনার্জিসাশ্রয়ী ও টেকসই প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে ওয়ালটন উন্মোচন করেছে সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার। চার বাস্কেটযুক্ত ২৫৫ লিটার চেস্ট ফ্রিজারে রয়েছে ১৬০ ঘণ্টা পর্যন্ত কুলিং রিটেনশন, বড় স্টোরেজ ক্যাপাসিটি, ইনসাইড ক্যাবিনেট লাইট, ফুড-গ্রেড অ্যালুমিনিয়াম ক্যাবিনেট এবং ফোরডি কুলিং সিস্টেম।

মেগা লঞ্চ লাইনআপের নন-ফ্রস্ট সেগমেন্টে ৫১৫ লিটারের নতুন মডেলের রেফ্রিজারেটরে রয়েছে এমএসও প্লাস ইনভার্টার টেকনোলজি, ডেডিকেটেড চিলার রুম, সুপার ফ্রিজিং, ইকো মোড, রিয়াল-টাইম টেম্পারেচার স্মার্ট কন্ট্রোল সিস্টেম। ফলে নিশ্চিত হবে দ্রুত কুলিং, স্থিতিশীল তাপমাত্রা ও বিদ্যুৎসাশ্রয়।

নতুন লাইনআপে টপ মাউন্ট ক্যাটাগরিতেও নতুন ডিজাইন, ৫-স্টার এনার্জি রেটিং, অ্যারো সিন্ক টেকনোলজি, ডিইসিএস কুলিং এবং ইন্টেলিজেন্ট ইনভার্টারসহ একাধিক মডেল আনা হয়েছে।

আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে ওয়ালটনের নতুন ফ্রিজ লাইনআপে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য ৫০ ও ৯৩ লিটারের মিনিবার ফ্রিজ যুক্ত করা হয়েছে। এ ছাড়া রয়েছে ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর, যা নেপাল ও ভারতের বাজারের চাহিদা বিবেচনায় ডিজাইন ও তৈরি করা হয়েছে। এসব মডেলে রয়েছে টেম্পারড গ্লাস ডোর, সেমি-অটোমেটিক ডিফ্রস্ট এবং বড় সাইজের ভেজিটেবল বক্স। কমার্শিয়াল সেগমেন্টের জন্য উন্মোচন করা হয়েছে ৭২০ লিটারের ডাবল ডোর বেভারেজ কুলার, ১০০ লিটারের সিঙ্গেল ডোর বেভারেজ কুলার এবং কার্ভড ওয়াইডিং ডোরযুক্ত আইসক্রিম ফ্রিজার। এগুলো রিটেইল শপ, রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে ও ফুড সার্ভিস খাতের জন্য উপযোগী।

দেশের বাজারে ১৬ হাজার ৪৯০ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় কেনা যাবে ওয়ালটনের নতুন মডেলের এসব ফ্রিজ।


ওয়ালটনফ্রিজ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise