‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বহুল প্রতীক্ষিত ‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’। দুদিনের এই আয়োজন যেন ইউনিমার্টের বিভিন্ন আউটলেটে কর্মরত কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
কোম্পানির বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, দলীয় সংহতি বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি তৈরির উদ্দেশ্যে এই ক্রিকেট উৎসবের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে ইউনিমার্টের বিভিন্ন আউটলেট ও প্রধান কার্যালয় থেকে আটটি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলই মাঠে তাদের সেরা নৈপুণ্য আর লড়াকু মানসিকতা প্রদর্শন করে। টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত ছিল ফাইনাল ম্যাচ। এবারের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইউনিমার্ট ওয়ারীকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইউনিমার্ট সেন্টার পয়েন্ট।
এই বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে যুক্ত ছিল ইউনিলিভার সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ইউনিমার্ট জানায়, ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা শুধু একটি খেলা নয় বরং এটি কর্মীদের মধ্যে আত্মিক বন্ধন তৈরির একটি প্ল্যাটফর্ম। কর্মজীবনের ব্যস্ততার মাঝে সুস্থ বিনোদন নিশ্চিত করা এবং একটি শক্তিশালী টিম সংস্কৃতি গড়ে তোলাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।



